রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * তারেক রহমানের আমন্ত্রণে বাংলাদেশে বিল গেটসের সফর, সালেহ শিবলী   * মাহদী আমিন: প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার   * অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশ: সাশ্রয়ী হতে হবে   * হাইকোর্টের নির্দেশ: সাগর-রুনি হত্যা মামলার তদন্তে আরও ৬ মাস সময় পাওয়া   * মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অপচেষ্টা মোকাবেলা করা হবে: রিজভী   * ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীদের হত্যা: সুষ্ঠু বিচার চেয়ে বাংলাদেশ সরকারের দাবি   * বিজিএমইএ: গত ৩ বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, শিল্পে বড় ধরনের ক্ষতি   * "১১ অধিদপ্তর-সংস্থায় নতুন ডিজি, ৩ কর্তৃপক্ষে চেয়ারম্যানের দায়িত্বে পরিবর্তন"   * তথ্যমন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ   * "জামায়াতকে রাজনৈতিকভাবে পুরোপুরি নির্মূল করার আহ্বান মির্জা ফখরুলের"  

   বিনোদন
‘তেরে নাম’-এর প্রস্তাব ফিরিয়ে এখনও আফসোস করেন আমিশা?
  Date : 26-04-2026

অনলাইন ডেস্ক

বলিউডে ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘তেরে নাম’ সালমান খানের ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা। এতে সালমান এবং ভূমিকা চাওলার রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিশা প্যাটেল জানান, ভূমিকা চাওলার আগে সিনেমাটির জন্য সালমান খানের প্রথম পছন্দ ছিলেন তিনিই।

অভিনেত্রী জানান, সালমান যখন তাকে সিনেমার গল্প শুনিয়েছিলেন, তখন তিনি গল্প এবং গান শুনেই মুগ্ধ হয়েছিলেন।

কিন্তু সেই সময় সিনেমার পরিচালক কে হবেন বা কবে থেকে শুটিং শুরু হবে- তার কিছুই নিশ্চিত ছিল না।

আমিশার কথায়, ‘যদি আমি রাজি হতাম! কিন্তু সেই সময় সবকিছুই ছিল অনিশ্চিত।

যখন সতীশ কৌশিকজি পরিচালক হিসেবে এলেন এবং ডেট চূড়ান্ত হলো, ততদিনে আমি অন্য অনেক প্রজেক্টে সই করে ফেলেছিলাম।’

তিনি স্পষ্ট করে বলেন, সালমান যদি নির্দিষ্ট তারিখ এবং পরিচালক নিয়ে তার কাছে আসতেন, তবে তিনি কখনই ‘তেরে নাম’-এর মতো সিনেমা হাতছাড়া করতেন না।

আমিশা বলেন, ‘একজন অভিনেতা হিসেবে আমি অন্যদের দেওয়া সময় বা কমিটমেন্ট নষ্ট করতে পারিনি। অবশ্যই এটা আমার ক্ষতি, কারণ আমি সিনেমাটার গল্প আর গান ভীষণ পছন্দ করেছিলাম।’

তামিল ছবি ‘সেতু’-এর রিমেক ‘তেরে নাম’ পরিচালনা করেছিলেন প্রয়াত সতীশ কৌশিক। রাধে নামের এক একগুঁয়ে এবং একতরফা প্রেমিকের গল্প যেভাবে বড় পর্দায় ফুটে উঠেছিল, তা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক ট্র্যাজেডি ক্লাসিক হিসেবে গণ্য হয়। 


 



  
  সর্বশেষ
তারেক রহমানের আমন্ত্রণে বাংলাদেশে বিল গেটসের সফর, সালেহ শিবলী
মাহদী আমিন: প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশ: সাশ্রয়ী হতে হবে
হাইকোর্টের নির্দেশ: সাগর-রুনি হত্যা মামলার তদন্তে আরও ৬ মাস সময় পাওয়া



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com