শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী   * নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী   * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ  

   ফিচার
শুধু ভেতরের স্বাস্থ্যই নয়, বাইরের সৌন্দর্যেও রক্ষা করে আমলকী
  Date : 01-11-2025

অনলাইন ডেস্ক

প্রকৃত সুস্থতার রহস্য লুকিয়ে আছে আমাদের দেশীয় টক-মিষ্টি ফল আমলকীর মধ্যে। কারণ আমলকী শুধু ভেতরের স্বাস্থ্যই রক্ষা করে না, বাইরের সৌন্দর্যেও রক্ষা করে থাকে। তাই কাল নয়, আজ থেকেই সকালটা শুরু হোক একটি আমলকী দিয়ে। ছোট্ট এ অভ্যাসই হয়তো বদলে দিতে পারে আপনার পুরো দিন— এমনকি পুরো জীবনও। 

আমরা প্রায়ই ভুলে যাই, প্রকৃতি অনেক আগেই আমাদের হাতে তুলে দিয়েছে নিজের তৈরি স্বাস্থ্য রক্ষার রত্ন। সেই রত্নে এমন পুষ্টিগুণ, যা একই সঙ্গে রাখে শরীর সুস্থ, মন প্রশান্ত আর ত্বক-চুলে এনে দেয় প্রাকৃতিক দীপ্তি। একদিকে এটি রোগপ্রতিরোধের প্রাকৃতিক ঢাল হিসাবে ব্যবহার হয়, অন্যদিকে তারুণ্য ধরে রাখার গোপন চাবিকাঠি।

কারণ এই আমলকীতে আছে ভিটামিন `সি` ও অ্যান্টি-অক্সিডেন্ট। আর ভিটামিন `সি` আর অ্যান্টি-অক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল ও টান টান করে রাখে। সেই সঙ্গে সূক্ষ্ম রেখা ও বলিরেখা কমিয়ে দেয়। আমলকী নিয়মিত খেলে কিংবা চুলে তেল হিসেবে ব্যবহার করলে চুলে আসে প্রাকৃতিক ঘনত্ব ও উজ্জ্বলতা। এটি যেন প্রকৃতির এক অমূল্য অ্যান্টি-এজিং টনিক। 

আমলকী রক্তে শর্করার ওঠানামার ঝুঁকি কমাতে সাহায্য করে। এতে থাকা পলিফেনল ইনসুলিন সেনসিটিভিটি বাড়িয়ে দেয়। রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে এবং শরীরে অ্যান্টি-ক্যানসার প্রভাব ফেলে। এটি কোষকে তরতাজা রাখে, বয়সের ছাপ পড়া ধীর করে দেয়। 

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, যদি আমলকী আধুনিক প্রচারের সামান্য অংশও পেত, তাহলে এ দেশের মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা বহুগুণ বেড়ে যেত। কারণ এই ফলটি শুধু একটি ভিটামিন `সি`-এর উৎস নয়, এটি প্রকৃতির এমন এক উপহার, যা শরীর, মন ও সৌন্দর্য— তিন দিকেই কাজ করে থাকে। আর আমলকীতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান রক্তের খারাপ কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখে। ফলে রক্তনালি থাকে পরিষ্কার, রক্তচাপ স্থিতিশীল এবং হৃদযন্ত্রের কার্যকারিতা উন্নত হয়।

বিশেষজ্ঞরা আরও বলেন, নিয়মিত আমলকী খেলে এমন অনেক উপকার দেয়, যা দামি হার্ট সাপ্লিমেন্টও দিতে পারে না। প্রতিদিন মাত্র একটি ছোট আমলকী খেলে শরীরের একদিনের প্রয়োজনীয় ভিটামিন `সি` পূরণ হয়। এটি রোগপ্রতিরোধ ক্ষমতা জোরদার করে, সর্দি-কাশি দূরে রাখে এবং শরীরকে ভেতর থেকে সতেজ করে তোলে। আধুনিকতার প্রতীক অ্যাভোকাডো যতই জনপ্রিয় হোক না কেন, প্রকৃত শক্তি লুকিয়ে আছে এই দেশীয় ফল আমলকীতে।

 

এদিকে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষণাতেও দেখা গেছে, স্থানীয় খাবারগুলো দীর্ঘদিন ধরে প্রমাণ করে আসছে তাদের কার্যকারিতা। আমলকী সেই প্রমাণের অন্যতম শক্ত উদাহরণ, যা একই সঙ্গে শরীরকে দেয় রোগপ্রতিরোধ ক্ষমতা এবং ত্বক-চুলে আনে তারুণ্যের দীপ্তি। প্রতিদিন একটি আমলকী ধীরে ধীরে বদলে দিতে পারে আপনার শরীর, মন ও চেহারার উজ্জ্বলতা।



  
  সর্বশেষ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com