শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী   * নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী   * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ  

   সাহিত্য
বৃষ্টির নিচে শুয়ে
  Date : 20-10-2025

অনলাইন ডেস্ক

বৃষ্টি পড়ছে ঝিরঝিরে, গা জুড়ানো নয়Ñবরং হাড় কাঁপানো ঠান্ডা নিয়ে। শহরের এক কোনায় ফুটপাথ ঘেঁষে গুটিসুটি মেরে বসে আছে ছয়-সাত বছরের এক ছেলে। নাম তার রাফি। একটা পুরোনো পলিথিন তার ছাতার কাজ করছে, আর একজোড়া ছেঁড়া স্যান্ডেল তার পায়ে যেন উপহাস করছেÑবৃষ্টি থেকে কেউ বাঁচে না।

রাফি কোনো এক নামহীন গ্রাম থেকে ঢাকায় এসেছিল মাসখানেক আগে। মা মারা গেছেন আগেই, বাবা ছিলÑকিন্তু একদিন আর ফিরে আসেনি। তারপর তার জীবন হয়ে যায় স্টেশনের পাটাতনে ঘুমানো, হকারদের ভাঙা বাক্স টানার কাজ, কিংবা ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে হাত পাতা। কারও দয়া হয়, কারও চোখ যায় না ওদিকে।

আজকের দিনটা অন্যরকম। বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে, একটানা। কেউ আর থামে না রাস্তায়, কেউ আর পকেট থেকে টাকা বের করে না। গাড়ির কাঁচ তোলা, হর্ন বাজে, চোখে বিরক্তি। রাফির মতো ছেলেরা তখন হয়ে যায় আরও অদৃশ্য।

তার সাথে ছিল ছোট্ট বোন, মিনা। বয়সে রাফির চেয়ে দুই বছর ছোট। দুইজন মিলে দুপুরে এক দোকানের পেছনে ফেলে দেওয়া পুরনো রুটির টুকরো খেয়েছিল। এখন সন্ধে, আর তাদের ঠাঁই নেই কোথাও। ফুটপাথে সব জায়গায় জলের ধারা বয়ে যাচ্ছে, যেন ছোট নদী। তারা গুটিশুটি মেরে বসে থাকে এক ভাঙা রিকশার নিচে। পানি ঢ়ুকছে, কাঁথা ভিজে গেছে, কিন্তু কিছুই করার নেই।

“তুই কাঁদিস না তো, আমি আছি’’, বলে রাফি মিনার মাথায় হাত রাখে।

মিনা কাঁপতে কাঁপতে বলে, “মা থাকলে না, এই বৃষ্টিতে আমাদের কোলে নিয়ে গান গাইতো..’’

রাফির গলা শুকিয়ে আসে। সে কিছু বলে না। শুধু ভাবেÑএই শহর এত আলো, এত গাড়ি, এত দোকান অথচ তাদের জায়গা নেই একফোঁটা। ছেলেটা চায় না দয়া, শুধু একটা শুকনো কোন, একটু উষ্ণতা, একটু মানুষ হয়ে বাঁচা।

রাতে পুলিশ আসে ফুটপাথ তাড়াতে। রাফি মিনাকে নিয়ে দৌড়ায়, পিছলে যায় একবার। তারপর একটা ভাঙা ট্রলারের নিচে আশ্রয় খুঁজে পায় নদীর ঘাটে।

পেছনে শহর জ্বলে ওঠে আলোয়, সামনে বৃষ্টি, আর মাঝখানে রাফিÑএকজন নামহীন পথশিশু, যাকে কেউ চেনে না, কেউ খোঁজে না।

তবু সে বাঁচে। মিনার জন্য, নিজের অস্তিত্বের জন্য। আর অপেক্ষা করেÑএকদিন যদি কারও চোখ পড়ে তার দিকে, যে বলবেÑ

“এই বৃষ্টির নিচে কেউ যেন কাঁপে না, কেউ যেন শুয়ে না থাকে ভিজে...’’



  
  সর্বশেষ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com