বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী   * নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী   * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ  

   ফিচার
নকলের ছড়াছড়িতে যেভাবে চিনবেন আসল চাল
  Date : 24-09-2025

অনলাইন ডেস্ক

বাজারে নাকি প্লাস্টিকের চাল এসেছে। আমাদের দেশে নকল পণ্যে ছড়াছড়ি। সেই নকলের তালিকায় এবার বাদ যায়নি চালও। প্লাস্টিকের চালও বাজারে আসতে শুরু করেছে। সবাই জানি, প্লাস্টিক মানুষসহ সব প্রাণীর জন্য ক্ষতিকর। এটি রাসায়নিক উপাদান। প্লাস্টিকের চাল শুধু স্বাস্থ্যেরই ক্ষতি করে না, ক্যানসারের মতো রোগ ছড়িয়ে দিতেও পারে।

যেভাবে আসল চাল পরীক্ষা করে দেখবেন—

আগুন দিয়ে আসল না নকল চাল পরীক্ষা করতে পারি। প্লাস্টিকের চাল কিনা সন্দেহ হলে প্রথম আগুন দিয়ে পরীক্ষা করে দেখুন। একটি চামচে অল্প চাল নিয়ে আগুনে পুড়িয়ে ফেলুন। যদি দেখেন চাল গলে প্লাস্টিকের মতো গন্ধ ছড়িয়েছে, তবে সেটি ভেজাল। আসল চাল হলে কালো হয়ে পুড়ে যাবে।

আবার রান্না করেও দেখা যাবে আসল চাল কিনা। কিছু চাল রান্না করুন এবং চালের দানার গঠন পর্যবেক্ষণ করুন। যদি এটি খুব বেশি আঠালো এবং রাবারের মতো হয়, তাহলে বুঝতে হবে এতে খুব বেশি স্টার্চ আছে অথবা ভেজাল থাকতে পারে।

এ ছাড়া পান খাওয়ার চুন দিয়েও আসল চাল চেনা যাবে। একটি কাচের প্লেটে কিছু চাল নিন। এবার সামান্য চুন চালে ছিটিয়ে কিছুক্ষণ রেখে দিন। যদি চালের রং পরিবর্তন হয় কিংবা রং চলে যায়, তাহলে বুঝবেন এই চাল নকল। আসল চালের রং পরিবর্তন হবে না।

আবার পানিতেও পরীক্ষা করা যাবে চাল আসল কিনা। এক গ্লাস পানিতে এক চা চামচ চাল নিন। এরপর চালে কৃত্রিম রং করা হলে পানির রং পরিবর্তন হবে। এ ছাড়া এক গ্লাস পানিতে এক চা চামচ চাল দিয়ে নাড়ুন। প্লাস্টিকের চাল হলে পানির ওপর ভাসতে থাকবে। আসল চাল কখনো পানির ওপর ভাসবে না।



  
  সর্বশেষ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com