সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট   * যুক্তরাষ্ট্রের শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ   * প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত   * গাজীপুরে নাশকতার ছক ফাঁস! আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৮০   * সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার   * আটকের পর অভিনেত্রী জ্যোতিকে গ্রেপ্তার দেখাল ডিবি   * ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী   * সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী   * নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন   * গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার: প্রধানমন্ত্রী  

   দেশজুড়ে
ভোলায় মেঘনা নদীতে স্পিডবোটে অভিযান, গাঁজা ও হুইস্কিসহ আটক ১
  Date : 23-11-2026
ভোলা প্রতিনিধি:
 
​ভোলার মেঘনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস রয়্যাল স্ট্যাগ হুইস্কিসহ সেলিম (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ৮৫ হাজার টাকা বলে জানিয়েছে বাহিনীটি।
 
​সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
 
​সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে যে ভোলা সদর থানার ইলিশার মাঝের চর সংলগ্ন মেঘনা নদী হয়ে মাদকের একটি বড় চালান ভোলায় প্রবেশ করতে পারে। এমন তথ্যের পর ওই এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ১১টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
 
​অভিযান চলাকালে সন্দেহজনক একটি স্পিডবোটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশি হুইস্কিসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
 
​কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভয়াবহ মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 
​জব্দকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।


  
  সর্বশেষ
ভোলায় মেঘনা নদীতে স্পিডবোটে অভিযান, গাঁজা ও হুইস্কিসহ আটক ১
সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট
নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
যুক্তরাষ্ট্রের শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com