রবিবার, জুলাই ২৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বিশ্বমঞ্চে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য, জাতিসংঘে গৃহীত শান্তি প্রস্তাব   * এগারো দলীয় জোট থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস   * অপপ্রচার মোকাবিলায় নৈতিক মূল্যবোধ গড়ে তোলার তাগিদ   * পরবর্তী রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে যা জানালেন মির্জা ফখরুল   * এআই ব্যবহারে দায়িত্বশীলতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী   * শেয়ারবাজারে বড় ধাক্কা, উধাও সাড়ে ৯ হাজার কোটি টাকার মূলধন   * মেঘমল্লার বসুর পদত্যাগে ছাত্র ইউনিয়নে নতুন আলোচনা   * শাপলা চত্বর হত্যা মামলার বিচার শুরু ২৭ জুলাই, প্রস্তুতি সম্পন্ন   * ঢাকা-আরিচা মহাসড়কে চার যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২   * বিরামপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন ঠেকিয়ে দিল বিজিবি  

   জাতীয়
বিশেষ অধিবেশন ছাড়াই নির্বাচিত হবে নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী
  Date : 25-07-2026

অনলাইন ডেস্ক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচি নিয়ে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার মতো পরিস্থিতি হয়নি। সেপ্টেম্বরের নিয়মিত সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, “আগের রাষ্ট্রপতির মামলা নিয়ে এখনই কোনো মন্তব্য নয়।”

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সেই ধারাবাহিকতায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

আইনমন্ত্রী বলেন, সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। বিশেষ অধিবেশন ডেকে নির্বাচন করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী তাঁর পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই বছর আগেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

প্রায় তিন বছরের দায়িত্বকালে দেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম ঘটনাবহুল সময়ের সাক্ষী ছিলেন মো. সাহাবুদ্দিন। তাঁর মেয়াদেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর অন্তর্বর্তী সরকারের সময় পেরিয়ে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই সময়ের মধ্যে তিনি তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করান।

এদিকে মানবাধিকারবিষয়ক এক পরামর্শ সভায় আইনমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি দাবি করেন, দেশে বিচারবহির্ভূত হত্যা শূন্যের কোটায় নেমে এসেছে।

চট্টগ্রামে জুলাই আন্দোলনে আহত আটজনের বিরুদ্ধে করা মামলা মিথ্যা প্রমাণিত হলে তা প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি। তবে ধর্ষণের মামলা কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে হলেও প্রত্যাহার করা হবে না বলে স্পষ্ট করেন আইনমন্ত্রী।



  
  সর্বশেষ
বিশ্বমঞ্চে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য, জাতিসংঘে গৃহীত শান্তি প্রস্তাব
এগারো দলীয় জোট থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস
অপপ্রচার মোকাবিলায় নৈতিক মূল্যবোধ গড়ে তোলার তাগিদ
পরবর্তী রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে যা জানালেন মির্জা ফখরুল



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com