| |
| ছাত্র আন্দোলনে নীরবতা, ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ |
| |
| |
| অনলাইন ডেস্ক
ছাত্র আন্দোলনের পক্ষে প্রকাশ্যে কোনো অবস্থান না নেওয়ায় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এরই জেরে তার একটি জনপ্রিয় ফ্যান পেজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন তারকা ও প্রভাবশালী ব্যক্তিত্বের অবস্থান নিয়ে যখন জনমনে আলোচনা চলছিল, তখন ক্যাটরিনার নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেক অনুসারী। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে সমালোচনা বাড়তে থাকলে সংশ্লিষ্ট ফ্যান পেজ কর্তৃপক্ষ পেজটি বন্ধের ঘোষণা দেয়। ফ্যান পেজটির পক্ষ থেকে জানানো হয়, গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে অভিনেত্রীর নীরবতায় তারা হতাশ। তবে এ বিষয়ে ক্যাটরিনা কাইফের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। একাংশের মতে, জনপরিচিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যুতে মত প্রকাশ করা উচিত, অন্যদিকে অনেকের মতে, কোনো তারকার রাজনৈতিক বা সামাজিক বিষয়ে অবস্থান নেওয়া সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।
|
| |
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস
২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড,
মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১,
০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com
|
|
| |
|