| |
| জুলাই গণহত্যার বিচার দ্রুত করতে ট্রাইব্যুনালে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| অনলাইন ডেস্ক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কার্যালয়ে গিয়ে তারা এ স্মারকলিপি জমা দেন। স্মারকলিপি প্রদানকালে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার, বিচার ও নির্বাচন—এই তিনটি বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টি হয়েছিল। নির্বাচন প্রক্রিয়া এগোলেও বিচার কার্যক্রমে কাঙ্ক্ষিত অগ্রগতি দৃশ্যমান নয়। তিনি বলেন, “জুলাই গণহত্যার বিচার নিয়ে জনগণের প্রত্যাশা অনেক বেশি। কিন্তু বিচার প্রক্রিয়ার ধীরগতির কারণে মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিচারের গতি কিছুটা কমে গেছে বলে জনমনে ধারণা রয়েছে।” হামিদুর রহমান আযাদ আরও বলেন, “জুলাই অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়েছিল। তাই এ ঘটনার বিচার শুধু ভুক্তভোগীদের জন্য নয়, বরং ভবিষ্যৎ বাংলাদেশের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি চিফ প্রসিকিউটরের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তদন্ত ও বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করে জনগণের আস্থা পুনরুদ্ধারে কার্যকর ভূমিকা রাখতে হবে। বিচার দৃশ্যমানভাবে এগোলে গণঅভ্যুত্থানের শহীদ পরিবার, আহত ব্যক্তি এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে। এ সময় ১১ দলীয় ঐক্যের নেতারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জুলাই গণহত্যার বিচার প্রশ্নে সব গণতান্ত্রিক শক্তির অবস্থান এক। তাই বিচার প্রক্রিয়াকে দীর্ঘসূত্রতায় না ফেলে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া প্রয়োজন। স্মারকলিপি গ্রহণ করে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বিচার কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে বলে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।
|
| |
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস
২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড,
মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১,
০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com
|
|
| |
|