| |
| জামায়াত থেকে বহিষ্কার হলেও এমপি পদ যাবে না, বললেন ইসি কমিশনার |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| অনলাইন ডেস্ক আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ থাকবে কি না, সে বিষয়ে বক্তব্য দিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আইন অনুযায়ী কোনো সংসদ সদস্য স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করলে তার আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। তবে কোনো রাজনৈতিক দল কাউকে বহিষ্কার করলেই তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায় না। ইসি কমিশনার বলেন, “সংবিধান অনুযায়ী দল থেকে বহিষ্কারের কারণে কোনো এমপির পদ শূন্য হওয়ার সুযোগ নেই। বিষয়টি আইন ও সাংবিধানিক বিধানের আলোকে বিবেচিত হয়।” তিনি আরও বলেন, শুধু রাজনৈতিক দলের সিদ্ধান্তই চূড়ান্ত নয়। এ বিষয়ে সংসদের স্পিকারের মাধ্যমে প্রয়োজনীয় চিঠিপত্র ও রেফারেন্স নির্বাচন কমিশনে পাঠানো হলে কমিশন তা পর্যালোচনা করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে পারে। সম্প্রতি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াত, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
|
| |
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস
২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড,
মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১,
০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com
|
|
| |
|