শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের   * তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি, মন্ত্রণালয়ের সতর্কতা   * সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী   * জুলাই গণহত্যার বিচার দ্রুত করতে ট্রাইব্যুনালে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি   * চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই, জানালেন শিক্ষামন্ত্রী   * ৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের: স্বাস্থ্য প্রতিমন্ত্রী   * খোন্দকার মিসবাহ উল আজীমকে ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী   * সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৩০ আগস্ট   * জামায়াত থেকে বহিষ্কার হলেও এমপি পদ যাবে না, বললেন ইসি কমিশনার   * মেজর (অব.) মোজাফফরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ, দুই দিনের রিমান্ড মঞ্জুর  

   জাতীয়
খোন্দকার মিসবাহ উল আজীমকে ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
  Date : 23-07-2026

অনলাইন ডেস্ক 

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন।
বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে এ র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়। এর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানিয়ে তার সফল নেতৃত্ব কামনা করেন। জবাবে ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের সামুদ্রিক নিরাপত্তা ও নৌবাহিনীর পেশাগত সক্ষমতা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. শাহীনুর রহমানসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারের উচ্চপদস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
র‌্যাঙ্ক ব্যাজ পরিধানের এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশ নৌবাহিনীর সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব পালনের পথে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেন। অনুষ্ঠানটি ছিল নৌবাহিনীর নেতৃত্ব হস্তান্তরের একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ মুহূর্ত।



  
  সর্বশেষ
মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের
তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি, মন্ত্রণালয়ের সতর্কতা
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী
জুলাই গণহত্যার বিচার দ্রুত করতে ট্রাইব্যুনালে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com