শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী   * নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী   * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ  

   বিনোদন
বিশ্বকাপের হাফটাইম শো: শাকিরা-বিবার-ম্যাডোনার আয় কত?
  Date : 21-07-2026

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর ফাইনাল প্রথমবারের মতো আয়োজন করা হয় সুপার বোলের আদলে একটি জাঁকালো হাফটাইম শো। আর সেই মঞ্চে একসঙ্গে হাজির হয়েছেন পপসংগীতের কিংবদন্তি ম্যাডোনা, পপ তারকা শাকিরা, কানাডীয় গায়ক জাস্টিন বিবার, কে-পপ ব্যান্ড বিটিএসের মতো তারকারা।

এই আয়োজনের পর অনেকেরই ধারণা ছিল, এই শিল্পীরা নিশ্চয়ই মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন। কিন্তু বিশ্বের সবচেয়ে আলোচিত এই মঞ্চে গান গেয়ে তারা কেউই কোন পারিশ্রমিক নেননি!

জাস্টিন বিবার, শাকিরা, ম্যাডোনা কিংবা বিটিএস একজনকেই কোনো অনুষ্ঠানে আনতে আয়োজকদের বিপুল অর্থ ব্যয় করতে হয়।

ব্যক্তিগত কনসার্ট বা কর্পোরেট অনুষ্ঠানে তাদের পারিশ্রমিক লাখ লাখ, কখনো কোটি ডলার পর্যন্ত পৌঁছে যায়।

তাই বিশ্বকাপের মতো মঞ্চে তাদের পারিশ্রমিক নিয়ে কৌতূহল ছিল স্বাভাবিক।

কিন্তু দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে জানানো হয়, কোনো শিল্পীকেই অর্থ দেওয়া হয়নি। তারা সবাই স্বেচ্ছায় পারফর্ম করেছেন।

এই হাফটাইম শো শুধুই বিনোদনের জন্য ছিল না। এটি ছিল গ্লোবাল সিটিজেনের সঙ্গে ফিফার একটি সামাজিক উদ্যোগের অংশ। শিল্পীরা কোনো পারিশ্রমিক ছাড়াই পারফরম্যান্স করেছেন, যাতে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের মাধ্যমে বিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবল খেলার সুযোগ বাড়ানোর উদ্যোগের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়।

এবারের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন ও আর্জেন্টিনা। ম্যাচটিতে নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে স্পেন ১-০ ব্যবধানে জয় পায়।



  
  সর্বশেষ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com