বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * জামায়াত এমপিকে ঘিরে বিতর্ক, তদন্ত চাইলেন তাসনিম জারা   * এলডিসি উত্তরণে সময় বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ পরিষদে   * হামের নতুন আতঙ্ক, আক্রান্তে বিশ্বে প্রথম বাংলাদেশ   * পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান আরও পেছালো   * বিলখেলাপিসহ আরও কয়েক শ্রেণির প্রার্থীর ওপর নিষেধাজ্ঞা   * জাল সনদ কাণ্ড: ৬৩ কলেজ শিক্ষককে শুনানির নোটিশ   * বন্যাকবলিতদের কিস্তি পরিশোধে ৩ মাসের ছাড়   * ১২৮ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন   * ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে রুল জারি   * ১৫ হাজার কোটি টাকার ৯ প্রকল্প নিয়ে বসছে একনেক  

   জাতীয়
বন্যাকবলিতদের কিস্তি পরিশোধে ৩ মাসের ছাড়
  Date : 22-07-2026

অনলাইন ডেস্ক

বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ঋণের কিস্তি আগামী তিন মাস আদায় না করার জন্য দেশের সব ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)।

সম্প্রতি দেশের সব ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

 

নির্দেশনায় বলা হয়েছে, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলা-চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছেন।

এ পরিস্থিতিতে সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। দুর্যোগ মোকাবিলায় ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার মাধ্যমে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো বরাবরই সরকারের সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

 

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান স্বাক্ষরিত চিঠিতে বন্যাকবলিত এসব জেলার পাশাপাশি অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকাতেও চার ধরনের কার্যক্রম গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের উদ্বৃত্ত তহবিল থেকে জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধসহ ত্রাণসামগ্রী বিতরণ এবং বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখতে হবে।

এছাড়া ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের কিস্তি আদায় আগামী তিন মাস স্থগিত রাখতে হবে। প্রয়োজন অনুযায়ী দুর্যোগকালীন ঋণ প্রদান এবং গ্রাহকদের চাহিদা অনুযায়ী সঞ্চয়ের অর্থ দ্রুততম সময়ে ফেরত দেওয়ার ব্যবস্থাও নিতে হবে।

তবে ক্ষুদ্রঋণের উদ্বৃত্ত তহবিল থেকে ব্যয় করা অর্থের অনুমোদন পেতে স্থানীয় প্রশাসনের প্রত্যয়নপত্র ও সংশ্লিষ্ট অন্যান্য প্রমাণপত্রসহ ব্যয়ের এক মাসের মধ্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির কাছে আবেদন দাখিল করতে হবে।



  
  সর্বশেষ
জামায়াত এমপিকে ঘিরে বিতর্ক, তদন্ত চাইলেন তাসনিম জারা
এলডিসি উত্তরণে সময় বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ পরিষদে
হামের নতুন আতঙ্ক, আক্রান্তে বিশ্বে প্রথম বাংলাদেশ
পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান আরও পেছালো



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com