বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * জামায়াত এমপিকে ঘিরে বিতর্ক, তদন্ত চাইলেন তাসনিম জারা   * এলডিসি উত্তরণে সময় বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ পরিষদে   * হামের নতুন আতঙ্ক, আক্রান্তে বিশ্বে প্রথম বাংলাদেশ   * পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান আরও পেছালো   * বিলখেলাপিসহ আরও কয়েক শ্রেণির প্রার্থীর ওপর নিষেধাজ্ঞা   * জাল সনদ কাণ্ড: ৬৩ কলেজ শিক্ষককে শুনানির নোটিশ   * বন্যাকবলিতদের কিস্তি পরিশোধে ৩ মাসের ছাড়   * ১২৮ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন   * ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে রুল জারি   * ১৫ হাজার কোটি টাকার ৯ প্রকল্প নিয়ে বসছে একনেক  

   জাতীয়
১২৮ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
  Date : 22-07-2026

অনলাইন ডেস্ক

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করা হলেও এখনো তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া সম্ভব হয়নি।

বুধবার (২২ জুলাই) নির্ধারিত দিনেও তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন করে আগামী ২৭ আগস্ট দিন ধার্য করেছেন। এর মধ্য দিয়ে আলোচিত এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে ১২৮ বারের মতো।

আদালত সূত্রে জানা যায়, রাজধানীর বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত দিন ছিল বুধবার। তবে মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে পারেননি।

প্রতিবেদন না আসায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী ২৭ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১২৮তম বারের মতো পিছিয়ে গেলো।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। সে সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। হত্যাকাণ্ডের পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় অভিযুক্তরা হলেন, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাঈদ, সাগর-রুনির বাসার দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের পরিচিত তানভীর রহমান খান। তাদের মধ্যে তানভীর রহমান খান বর্তমানে জামিনে রয়েছেন। পলাশ রুদ্র পালও জামিনে মুক্তি পেয়ে পলাতক। বাকি আসামিরা কারাগারে আছেন।

হত্যাকাণ্ডের পর প্রথমে শেরেবাংলা নগর থানার এক উপ-পরিদর্শক মামলাটির তদন্ত শুরু করেন। চার দিনের মাথায় তদন্তভার যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে। তবে দুই মাসের বেশি সময় তদন্ত করেও ডিবি হত্যার রহস্য উদঘাটনে ব্যর্থ হয়। পরে একই বছরের ১৮ এপ্রিল হাইকোর্টের নির্দেশে মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

দীর্ঘ সময় র‌্যাবের তদন্তেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র‌্যাবকে তদন্তের দায়িত্ব থেকে অব্যাহতি দেন। একই সঙ্গে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের নিয়ে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন এবং ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করার সময়সীমা নির্ধারণ করে দেন।



  
  সর্বশেষ
জামায়াত এমপিকে ঘিরে বিতর্ক, তদন্ত চাইলেন তাসনিম জারা
এলডিসি উত্তরণে সময় বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ পরিষদে
হামের নতুন আতঙ্ক, আক্রান্তে বিশ্বে প্রথম বাংলাদেশ
পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান আরও পেছালো



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com