বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * জামায়াত এমপিকে ঘিরে বিতর্ক, তদন্ত চাইলেন তাসনিম জারা   * এলডিসি উত্তরণে সময় বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ পরিষদে   * হামের নতুন আতঙ্ক, আক্রান্তে বিশ্বে প্রথম বাংলাদেশ   * পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান আরও পেছালো   * বিলখেলাপিসহ আরও কয়েক শ্রেণির প্রার্থীর ওপর নিষেধাজ্ঞা   * জাল সনদ কাণ্ড: ৬৩ কলেজ শিক্ষককে শুনানির নোটিশ   * বন্যাকবলিতদের কিস্তি পরিশোধে ৩ মাসের ছাড়   * ১২৮ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন   * ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে রুল জারি   * ১৫ হাজার কোটি টাকার ৯ প্রকল্প নিয়ে বসছে একনেক  

   জাতীয়
১৫ হাজার কোটি টাকার ৯ প্রকল্প নিয়ে বসছে একনেক
  Date : 22-07-2026

অনলাইন ডেস্ক

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় উঠছে প্রায় ১৪ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্প। এসব প্রকল্পের মধ্যে রয়েছে নতুন চারটি ও সংশোধিত পাঁচটি প্রকল্প। এর মধ্যে সরকারের অর্থায়ন ১১ হাজার ১৮০ কোটি ১৭ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা।

বুধবার সচিবালয়ে অনুষ্ঠেয় একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়ার কথা রয়েছে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৯টি প্রকল্পের মোট ব্যয় প্রায় ১৪ হাজার ৭২৭ কোটি ৭ লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের পাঁচটির মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত। ভৌত অবকাঠামো বিভাগ এবং আর্থসামাজিক অবকাঠামো বিভাগের একটি করে সংশোধিত, শিল্প ও শক্তি বিভাগের দুটির মধ্যে একটি নতুন ও অন্যটি সংশোধিত প্রকল্প রয়েছে।

একনেকে যেসব প্রকল্প উঠছে সেগুলো হলো— পানিসম্পদ মন্ত্রণালয়ের মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা সদর ও দৌলতখান উপজেলার শিবপুর, ধনিয়া ও মেদুয়া এলাকা রক্ষা প্রকল্প, স্থানীয় সরকার বিভাগের প্রকল্পের মধ্যে রয়েছে বৃহত্তর দিনাজপুর (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়) জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প, পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান এবং সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (জিএসআইডিপি-২) (প্রথম সংশোধন) প্রকল্প।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন (তৃতীয় সংশোধিত), সেতু বিভাগের মেগা প্রকল্প ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ (দ্বিতীয় সংশোধিত), জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের একটি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ (বেগমগঞ্জ-৫) এবং দুটি অনুসন্ধান কূপ (বেগমগঞ্জ-৬ ও সুনেত্র-২) খনন, বিদ্যুৎ বিভাগের বিদ্যুৎ বিতরণব্যবস্থা উন্নয়ন প্রকল্প, সিলেট বিভাগ (তৃতীয় সংশোধন)। এছাড়া স্বাস্থ্যসেবা বিভাগের মেডিকেল কলেজ হাসপাতালগুলোয় বিদ্যমান কিডনি ডায়ালাইসিস সেন্টার ৫০ শয্যায় উন্নীতকরণ এবং জেলা সদর হাসপাতালগুলোয় ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন (প্রস্তাবিত দ্বিতীয় সংশোধন)।

সভায় ১১টি প্রকল্প একনেক সদস্যদের অবহিত করার জন্য তোলা হবে। সেগুলো হলো—মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিনটি আঞ্চলিক অফিস স্থাপন (দ্বিতীয় সংশোধিত), বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বরিশাল টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, গৌরনদী বরিশাল স্থাপন (দ্বিতীয় সংশোধিত), ডাক ও টেলিযোগাযোগ বিভাগের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তিনটি প্রকল্প অবহিত করা হবে। প্রকল্পগুলো হলো—নলকা-সিরাজগঞ্জ-সয়দাবাদ আঞ্চলিক মহাসড়কের সিরাজগঞ্জ শহর অংশ (শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে কাটা ওয়াপদা মোড় পর্যন্ত) চার লেনে উন্নীতকরণ ও অবশিষ্ট অংশ দুই লেনে উন্নীতকরণ (দ্বিতীয় সংশোধিত), পিরোজপুর-নাজিরপুর-মাটিভাঙা-পাটগাতী-ঘোনাপাড়া (জেড-৭৭০৪) জেলা মহাসড়কের ঘোনাপাড়া থেকে পাটগাতী সেতু অ্যাপ্রোচ পর্যন্ত অংশসহ জেড-৮৫০৪, জেড-৮৫০৭ ও জেড-৮৪২৯ জেলা মহাসড়ক যথায়থ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (প্রথম সংশোধিত) এবং ভূঞাপুর লিংক সড়ক (জেড-৪৮০২) নির্মাণ (দ্বিতীয় সংশোধিত)।

এছাড়া বিদ্যুৎ বিভাগ দুটি, শিল্প মন্ত্রণালয়ের একটি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প রয়েছে।



  
  সর্বশেষ
জামায়াত এমপিকে ঘিরে বিতর্ক, তদন্ত চাইলেন তাসনিম জারা
এলডিসি উত্তরণে সময় বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ পরিষদে
হামের নতুন আতঙ্ক, আক্রান্তে বিশ্বে প্রথম বাংলাদেশ
পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান আরও পেছালো



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com