মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হানিট্র্যাপে ফাঁসিয়ে ব্ল্যাকমেইল, ২ নারীসহ সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার   * উন্নয়ন হতে হবে অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও পল্লীকেন্দ্রিক: মির্জা ফখরুল   * অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণ করা হবে : সংস্কৃতিমন্ত্রী   * ডে কেয়ার সেন্টার দেশের ভবিষ্যৎ গঠনের অন্যতম ভিত্তি : জুবাইদা রহমান   * দেশের সব ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা   * গুলশানে সরকারি প্লট দখল: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু   * খাগড়াছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, নিহত ৩   * এনআইডির জরুরি সেবা বন্ধ করল ইসি   * অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন বিদ্যুৎ সচিব   * শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী  

   স্পোর্টস
ব্রাজিল-নরওয়ে ম্যাচের সম্ভাব্য ফল প্রকাশ করল সুপার কম্পিউটার
  Date : 05-07-2026

অনলাইন ডেস্ক 

বিশ্বকাপের নকআউট পর্বে ভুলের কোনো সুযোগ নেই। একটি ম্যাচই বদলে দিতে পারে পুরো আসরের গল্প। এমন এক গুরুত্বপূর্ণ লড়াইয়ে এবার মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ইউরোপের উদীয়মান শক্তি নরওয়ে। পরিসংখ্যান, অতীত ইতিহাস এবং সাম্প্রতিক পারফরম্যান্স, সবকিছুই ব্রাজিলকে এগিয়ে রাখলেও নকআউটের মঞ্চে যেকোনো মুহূর্তে ঘটতে পারে অঘটন। তাই জমে উঠার অপেক্ষায় দুই দলের শেষ ষোলোর মহারণ।

রবিবার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। ম্যাচটি ঘিরে সম্ভাব্য ফলাফল নিয়ে বিশ্লেষণ করেছে ফুটবলের পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা। তাদের সুপার কম্পিউটার ২৫ হাজারবার ম্যাচটির সিমুলেশন চালিয়ে জানিয়েছে, জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে ব্রাজিল।

অপ্টার তথ্য অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে নরওয়ের জয়ের সম্ভাবনা ২২ দশমিক ৪ শতাংশ। আর ম্যাচ ড্র হয়ে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ধরা হয়েছে ২৪ শতাংশ।

সব মিলিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার সম্ভাবনাও ব্রাজিলের পক্ষেই বেশি। সুপার কম্পিউটারের হিসাবে, ব্রাজিলের শেষ আটে ওঠার সম্ভাবনা ৬৫ দশমিক ৬ শতাংশ। নরওয়ের সম্ভাবনা ৩৪ দশমিক ৫ শতাংশ। ব্রাজিল জয় পেলে কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা মেক্সিকো।



  
  সর্বশেষ
হানিট্র্যাপে ফাঁসিয়ে ব্ল্যাকমেইল, ২ নারীসহ সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
উন্নয়ন হতে হবে অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও পল্লীকেন্দ্রিক: মির্জা ফখরুল
অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণ করা হবে : সংস্কৃতিমন্ত্রী
ডে কেয়ার সেন্টার দেশের ভবিষ্যৎ গঠনের অন্যতম ভিত্তি : জুবাইদা রহমান



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com