বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তায় ৫০০ স্থানে আনসার মোতায়েন   * স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তায় ৫০০ স্থানে আনসার মোতায়েন   * সাইবার নিরাপত্তা নিশ্চিত করাই এখন অগ্রাধিকার: তথ্যমন্ত্রী   * ২০২৭ সালের হজে যেতে প্রাক-নিবন্ধন শুরু   * জুলাই জাদুঘর খুলতে সময় বেঁধে দিলেন নাহিদ   * কাল শুরু এইচএসসি, প্রশ্নফাঁসের আশঙ্কা নেই   * ঢাবি গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করেছে: প্রধানমন্ত্রী   * হোলি আর্টিজানের এক দশক: সন্ত্রাস যেন আর মাথাচাড়া না দেয়   * বর্তমানে দেশের মোট জনসংখ্যার শতকরা ১১ ভাগ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে:   * ওয়াসিম হত্যা মামলায় ২২ জন আসামির বিচার শুরু  

   স্পোর্টস
‘মেসি আরো গোল করুক, তবে আমার লক্ষ্য বিশ্বকাপ ট্রফি’
  Date : 01-07-2026

অনলাইন ডেস্ক

পুরস্কার পেতে কে না চায়! তবে ২০২২ বিশ্বকাপে ‘গোল্ডেন বুটের’ পুরস্কারের জন্য যখন কিলিয়ান এমবাপ্পের নাম ঘোষণা করা হলো তখন ক্যামেরায় ভিন্ন কিছুই ধরা পড়ল। হতাশ এমবাপ্পের পা যেন মঞ্চের দিকে যেতেই চাচ্ছিল না।

কিন্তু না যেয়ে উপায় নেই। মনের বিরুদ্ধে গিয়ে ধীর লয়ে পুরস্কার নিলেন গোমড়ামুখে। হাত ছোঁয়া দূরত্বে থাকা সোনালি ট্রফি পার হওয়ার সময় মাথা নিচু করে পুরস্কার বিতরণী মঞ্চ ছাড়লেন তিনি। কেননা ওই ট্রফিটাই যে তার বড্ড প্রয়োজন ছিল।

কিন্তু ফাইনালে হ্যাটট্রিকসহ টুর্নামেন্টে সর্বোচ্চ ৮ গোল করেও ট্রফিটা হাতে নেওয়ার অধিকার ছিল না তার। কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে যে ফ্রান্স হেরেছে আর্জেন্টিনার কাছে। ট্রফিটা ধরার অধিকার তাই লিওনেল মেসিদেরই ছিল।

ব্যক্তিগত পুরস্কারের চেয়ে তাই সোনালি ট্রফি জিততে না পারার হতাশা এমবাপ্পের চেয়ে আর কেই-বা ভালো বুঝবেন।

সেই আক্ষেপ থেকেই যেন এবার জানালেন, গোল্ডেন বুট নয় বিশ্বকাপ জিততে চাই। মেসি আরো গোল করুক আমার চাই সোনালি ট্রফি।

তাই বলে মেসিকে এগিয়ে যেতে দেননি এমবাপ্পে। গতকাল সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে আর্জেন্টিনার অধিনায়ককে ধরে ফেলেছেন। দুজনের গোল এখন সমান ৬টি করে।

গোল্ডেন বুটের লড়াইটা তাই জমে ক্ষীর। ম্যাচ শেষে তাই ফ্রান্সের অধিনায়কের কাছে জানতে চাওয়া হয়েছিল পুরস্কারটা জিততেছেন কে?

উত্তরে এমবাপ্পে বললেন, ‘আগে যেমনটা বলেছি, আমার লক্ষ্য যতটা সম্ভব ১৯ জুলাইয়ের ফাইনাল খেলা। আমরা জেতার চেষ্টা করছি, ধাপে ধাপে এগোচ্ছি। অবশ্যই যত বেশি গোল করব, তালিকায় তত ওপরে থাকব। এ নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে আমি এটাও নিশ্চিত, লিও আরো গোল করবে। তাই সেদিকে আমার খুব বেশি মনোযোগ নাই। আমি বেশি মনোযোগী প্রতিপক্ষের মুখোমুখি হওয়া নিয়ে। কিভাবে আমাদের মূল লক্ষ্য ফাইনালের কাছাকাছি যাব।’



  
  সর্বশেষ
স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তায় ৫০০ স্থানে আনসার মোতায়েন
স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তায় ৫০০ স্থানে আনসার মোতায়েন
সাইবার নিরাপত্তা নিশ্চিত করাই এখন অগ্রাধিকার: তথ্যমন্ত্রী
২০২৭ সালের হজে যেতে প্রাক-নিবন্ধন শুরু



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com