বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তায় ৫০০ স্থানে আনসার মোতায়েন   * স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তায় ৫০০ স্থানে আনসার মোতায়েন   * সাইবার নিরাপত্তা নিশ্চিত করাই এখন অগ্রাধিকার: তথ্যমন্ত্রী   * ২০২৭ সালের হজে যেতে প্রাক-নিবন্ধন শুরু   * জুলাই জাদুঘর খুলতে সময় বেঁধে দিলেন নাহিদ   * কাল শুরু এইচএসসি, প্রশ্নফাঁসের আশঙ্কা নেই   * ঢাবি গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করেছে: প্রধানমন্ত্রী   * হোলি আর্টিজানের এক দশক: সন্ত্রাস যেন আর মাথাচাড়া না দেয়   * বর্তমানে দেশের মোট জনসংখ্যার শতকরা ১১ ভাগ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে:   * ওয়াসিম হত্যা মামলায় ২২ জন আসামির বিচার শুরু  

   জাতীয়
২০২৭ সালের হজে যেতে প্রাক-নিবন্ধন শুরু
  Date : 01-07-2026

অনলাইন ডেস্ক

২০২৭ সালে পবিত্র হজ পালনের ইচ্ছা পোষণকারী ধর্মপ্রাণ মুসলমানদের জন্য সুখবর নিয়ে এসেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজ পালনের উদ্দেশ্যে প্রাক-নিবন্ধনের কার্যক্রম আজ বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সৌদি সরকারের ঘোষিত হজ রোডম্যাপ অনুসরণ করে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

বার্তায় আগ্রহীদের উদ্দেশ্যে বলা হয়, ২০২৭ সালের হজের জন্য ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন করুন। সৌদি সরকার ঘোষিত হজের রোডম্যাপ অনুযায়ী ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

এর আগে ২৯ মে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় সৌদি আরবের জেদ্দায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে এবং বিভিন্ন দেশের ধর্ম বিষয়ক মন্ত্রীদের কাছে তা হস্তান্তর করে।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন আমন্ত্রিত অতিথি হিসেবে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার কাছে আনুষ্ঠানিকভাবে হজের রোডম্যাপ হস্তান্তর করেন।

রোডম্যাপ অনুসারে, চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম। ৮ নভেম্বর স্বাক্ষরিত হবে দ্বিপাক্ষিক হজচুক্তি। ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট।

চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে (৯ জিলহজ) অনুষ্ঠিত হবে ২০২৭ সালের হজ।



  
  সর্বশেষ
স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তায় ৫০০ স্থানে আনসার মোতায়েন
স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তায় ৫০০ স্থানে আনসার মোতায়েন
সাইবার নিরাপত্তা নিশ্চিত করাই এখন অগ্রাধিকার: তথ্যমন্ত্রী
২০২৭ সালের হজে যেতে প্রাক-নিবন্ধন শুরু



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com