শনিবার, জুন ২৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা   * উন্নত নয়, বাসযোগ্য বাংলাদেশ গড়ার কথা বললেন প্রতিমন্ত্রী   * সীমান্ত উত্তেজনা, বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি   * রোহিঙ্গা সংকট সমাধানে আশাবাদী চীন: মির্জা ফখরুল   * ভরিতে ৫৪৮২ টাকা বাড়ল স্বর্ণের দাম, ভোক্তাদের চাপ   * অগ্নিকাণ্ডে প্রাণহানি, আল বারাকা টাওয়ারে দুইজন নিহত   * জনগণের কল্যাণে বিদেশ সফর করেছি: প্রধানমন্ত্রী   * ভাগ্য বদলের স্বপ্ন ভেঙে গেল, ইতালিতে ৩ বাংলাদেশি নিহত   * বৈদেশিক চুক্তিতে সংসদের ভূমিকা বাড়ানোর আহ্বান বিরোধীদলের   * কিডনি-লিভার প্রতিস্থাপনে দেশীয় সক্ষমতা বাড়ানোর তাগিদ  

   স্পোর্টস
শক্তির প্রদর্শনীতে নিউজিল্যান্ডকে হারাল বেলজিয়াম
  Date : 27-06-2026

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোনো ধরনের প্রতিরোধই গড়ে তুলতে পারেনি নিউজিল্যান্ড। শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে খেলেছে বেলজিয়াম। সেই দাপটের প্রতিফলনও মিলেছে স্কোরলাইনে। ৫-১ গোলের বড় জয় তুলে নিয়ে রুডি গার্সিয়ার দল নিশ্চিত করেছে নকআউট পর্বের টিকিট।

শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় ভ্যানকুভারে অনুষ্ঠিত `জি` গ্রুপের ম্যাচটি ছিল পুরোপুরি একপেশে। আক্রমণের পর আক্রমণ চালিয়ে নিউজিল্যান্ডের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলে বেলজিয়ানরা। গোলের ধারায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন লিয়ান্দ্রো ট্রোসার্ড।

ম্যাচটি ৪-১ ব্যবধানেই শেষ হওয়ার পথে ছিল। তবে যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে অ্যালেক্সিস স্যালেমেয়ার্স আরও একটি গোল করে ব্যবধান ৫-১ করেন। শেষ বাঁশি বাজার আগে স্কোরবোর্ডে আরও একটি গোল যোগ করে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ইউরোপের দলটি।

এই জয়ে `জি` গ্রুপ থেকে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করল বেলজিয়াম। অন্যদিকে তিন ম্যাচ শেষে বিশ্বকাপ অভিযান শেষ হলো নিউজিল্যান্ডের।



  
  সর্বশেষ
নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা
উন্নত নয়, বাসযোগ্য বাংলাদেশ গড়ার কথা বললেন প্রতিমন্ত্রী
সীমান্ত উত্তেজনা, বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি
রোহিঙ্গা সংকট সমাধানে আশাবাদী চীন: মির্জা ফখরুল



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com