মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আশিকার নতুন রিমান্ড মঞ্জুর   * দ্বিপাক্ষিক বাণিজ্যে কৃষিপণ্য নিয়ে আগ্রহ পাকিস্তানের   * বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার   * ২০ কোটি টাকা বরাদ্দ বিরোধী দলের আসনে, প্রধানমন্ত্রীর তহবিল থেকে   * প্রাথমিক পর্যায়ে ক্রীড়া বাধ্যতামূলক করার নির্দেশ   * শেখ হাসিনার দেশে ফেরার কথা রাজনৈতিক স্টান্ট: চিফ প্রসিকিউটর   * একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই   * কৃষিতে বাজেট বাড়ানোর আহ্বান জানিয়েছেন রিজভী   * দুর্নীতি প্রতিরোধ কমিটি এবার ইউনিয়ন পর্যায়ে   * দুস্থ নারীদের ক্ষমতায়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: মন্ত্রী  

   স্পোর্টস
টস জিতে জিম্বাবুয়ে, আগে ব্যাটিং বাংলাদেশ
  Date : 28-06-2026

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের ডামাডোলে বাংলাদেশের ক্রিকেট ব্যস্ততা কম নেই। অস্ট্রেলিয়া সিরিজ শেষ না হতেই এবার টেস্টে নামছে দলটি।

Advertisement

আজ জিম্বাবুয়ের মাটিতে প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতল জিম্বাবুয়ে। সঙ্গে সঙ্গে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক রিচার্ড এনগারাভা।

জিম্বাবুয়ের বোলিং নেওয়ার সিদ্ধান্তটা অবশ্য অমূলক নয়। টেস্ট শুরুর আগে পিচ রিপোর্টে আতহার আলী খান জানিয়েছেন, উইকেটের ৬ থেকে ৮ মিটার এলাকায় ভালো ঘাসের আস্তরণ রয়েছে।

তিনি বলেছেন, ‘সিমাররা প্রথম ঘণ্টায় বড় ভূমিকা রাখবে। সঠিক জায়গায় বল ফেললে উইকেট আসবে। ব্যাটারকে সময় নিতে হবে। এটা ৫ দিনের খেলা, তাড়াহুড়োর দরকার নেই। একবার সেট হয়ে গেলে রান আসবে।’

অধিনায়ক নাজমুল হোসেন শান্তও জানালেন, টস জিতলে বোলিংই করত বাংলাদেশ। তিনি বলেছেন, ‘আমরা আগে বোলিং করতাম, কিন্তু প্রথম দুই ঘণ্টা ভালো ব্যাট করলে সমস্যা নেই। জয় আমাদের আত্মবিশ্বাস দেয়। তবে এটা নতুন টেস্ট এবং নতুন পরিবেশ। ভালো খেলতে হবে।’

শান্ত আরও বলেছেন, ‘উইকেটে কিছুটা আর্দ্রতা আছে মনে হচ্ছে। নতুন বলে চ্যালেঞ্জ থাকবে এবং কিছুটা বাড়তি বাউন্সও থাকবে। রান করা পরিস্থিতির উপর নির্ভর করে। তবে আমাকে ব্যাট দিয়ে অবদান রাখতে হবে। তাইজুল একমাত্র স্পিনার, গত এক বছরে সে আমাদের জন্য ভালো করেছে। আমাদের তিনজন সিমারও আছে।’



  
  সর্বশেষ
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আশিকার নতুন রিমান্ড মঞ্জুর
দ্বিপাক্ষিক বাণিজ্যে কৃষিপণ্য নিয়ে আগ্রহ পাকিস্তানের
বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার
২০ কোটি টাকা বরাদ্দ বিরোধী দলের আসনে, প্রধানমন্ত্রীর তহবিল থেকে



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com