মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * পদত্যাগের ঘোষণা দিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান   * ভোলায় কোটি টাকার ইলিশ হারানোর ঘটনায় তদন্তের নির্দেশ   * তিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত   * চলন্ত বাইকে ইট মারার ঘটনায় আহত সাজিদের মৃত্যু   * মৌসুমির বায়ুর দাপটে আরো বাড়বে বৃষ্টি   * পরীক্ষা শেষে শুরু হবে নতুন বই বিতরণ কার্যক্রম   * বহুল আলোচিত ইনুর মামলার রায় ৩০ জুন নির্ধারণ   * কর্ণফুলী টানেলে ২৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত রাতের চলাচলে নিয়ন্ত্রণ   * ঢাকায় ১১ দলের সমাবেশ: গুম-খুনের বিচারের দাবি জোরালো   * মালয়েশিয়ায় জ্বালানি তেলে স্বস্তি, কমলো ডিজেলের দাম  

   স্পোর্টস
মাঠে নামছে আর্জেন্টিনা, দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষের চ্যালেঞ্জ
  Date : 22-06-2026

অনলাইন ডেস্ক

আলজেরিয়ার বিপক্ষে বড় জয়ের পর এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। সোমবার গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে তারা। ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচে শুরুর একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন স্কালোনি। মন্টিয়েলের জায়গায় ডান প্রান্তে নাহুয়েল মোলিনা শুরুর একাদশে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্রথম ম্যাচের একাদশে বড় ধরনের পরিবর্তন না হলেও দুই-তিনটি জায়গায় রদবদল হতে পারে লিওনেল স্কালোনির পরিকল্পনায়।

আক্রমণভাগে পরিবর্তনের সম্ভাবনা সবচেয়ে বেশি। থিয়েগো আলমাদার জায়গায় নিকোলাস গঞ্জালেসকে দেখা যেতে পারে। গঞ্জালেসের গতি ও খালি জায়গা কাজে লাগানোর ক্ষমতাকে অস্ট্রিয়ার মতো উচ্চ প্রেসিং দলের বিপক্ষে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

আরেকটি পরিবর্তন হতে পারে স্ট্রাইকার পজিশনে। হুলিয়ান আলভারেজ লাউতারো মার্টিনেজের জায়গায় শুরুর একাদশে ফিরতে পারেন। চোট কাটিয়ে আগের ম্যাচে তিনি বদলি হিসেবে খেলেছিলেন, আর এবার তাকে শুরু থেকেই সুযোগ দেওয়া হতে পারে।

অনুশীলনে মন্টিয়েলকে পুরো সেশন জুড়েই বুট পরে দেখা গেছে। শুক্রবারের অনুশীলনে তিনি প্রথম অংশে দলের সঙ্গে থাকলেও পরে আলাদা কাজ করেন। চোট গুরুতর না হলেও তাকে নিয়ে সতর্ক অবস্থানে আছে কোচিং স্টাফ। তিনি স্কোয়াডে থাকলেও ম্যাচে সীমিত সময় খেলার সম্ভাবনা রয়েছে।

প্রথম ম্যাচের প্রায় একই রকম একটি একাদশই আবারও দেখা যেতে পারে। গোলপোস্টে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণভাগে ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও ফাকুন্দো মেদিনা দায়িত্বে থাকবেন।

মিডফিল্ডে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার খেলবেন বলে ধারণা করা হচ্ছে। আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসি থাকবেন নিশ্চিতভাবেই।

সব মিলিয়ে বড় কোনো ঝাঁকুনি না দিয়ে আর্জেন্টিনা হয়তো কয়েকটি জায়গায় কৌশলগত পরিবর্তন এনে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে— যেখানে গতি, চাপ সামলানো এবং কাউন্টার অ্যাটাকই হতে পারে মূল ফ্যাক্টর।



  
  সর্বশেষ
পদত্যাগের ঘোষণা দিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান
ভোলায় কোটি টাকার ইলিশ হারানোর ঘটনায় তদন্তের নির্দেশ
তিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
চলন্ত বাইকে ইট মারার ঘটনায় আহত সাজিদের মৃত্যু



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com