শনিবার, জুন ২৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা   * উন্নত নয়, বাসযোগ্য বাংলাদেশ গড়ার কথা বললেন প্রতিমন্ত্রী   * সীমান্ত উত্তেজনা, বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি   * রোহিঙ্গা সংকট সমাধানে আশাবাদী চীন: মির্জা ফখরুল   * ভরিতে ৫৪৮২ টাকা বাড়ল স্বর্ণের দাম, ভোক্তাদের চাপ   * অগ্নিকাণ্ডে প্রাণহানি, আল বারাকা টাওয়ারে দুইজন নিহত   * জনগণের কল্যাণে বিদেশ সফর করেছি: প্রধানমন্ত্রী   * ভাগ্য বদলের স্বপ্ন ভেঙে গেল, ইতালিতে ৩ বাংলাদেশি নিহত   * বৈদেশিক চুক্তিতে সংসদের ভূমিকা বাড়ানোর আহ্বান বিরোধীদলের   * কিডনি-লিভার প্রতিস্থাপনে দেশীয় সক্ষমতা বাড়ানোর তাগিদ  

   জাতীয়
অগ্নিকাণ্ডে প্রাণহানি, আল বারাকা টাওয়ারে দুইজন নিহত
  Date : 27-06-2026

অনলাইন ডেস্ক

রাজধানীর এলিফ্যান্ট রোডের কাটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- আব্দুস সালাম (২০) ও জনি (২৪)।

শনিবার  (২৭ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেন পুলিশ। শুক্রবার রাত ১টার দিকে আল বারাকা টাওয়ারের ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন মুহুর্তেই ছড়িয়ে পড়ে ১৩ ও ১১ তলায়। এতে আটকে পড়েন অনেক বাসিন্দা।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের ভেতর থেকে গুরুতর অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
 
জানা যায়, আগুন লাগা ফ্লোরটিতে ছিল আইনজীবীদের চেম্বার। সেখানে আটকে পড়া দুজন মোবাইল ফোনে উদ্ধারের আকুতি জানানোর পরে আর তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। 

বগুড়ার কাহালু থানার বড় ভাহাদার গ্রামের সেলিম সরকারের ছেলে আব্দুস সালাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানের ক্লার্ক তিনি। তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



  
  সর্বশেষ
নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা
উন্নত নয়, বাসযোগ্য বাংলাদেশ গড়ার কথা বললেন প্রতিমন্ত্রী
সীমান্ত উত্তেজনা, বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি
রোহিঙ্গা সংকট সমাধানে আশাবাদী চীন: মির্জা ফখরুল



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com