বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী   * নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী   * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ  

   রাজনীতি
বৈদেশিক চুক্তিতে সংসদের ভূমিকা বাড়ানোর আহ্বান বিরোধীদলের
  Date : 27-06-2026

অনলাইন ডেস্ক

সংসদীয় গণতন্ত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিদেশের সঙ্গে সম্পাদিত সব গুরুত্বপূর্ণ চুক্তি জাতীয় সংসদে উত্থাপনের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের প্রতিনিধিরা যখন এসব বিষয়ে অবগত থাকবেন, তখন সরকার ও জনগণের মধ্যে আস্থা ও সেতুবন্ধ আরও দৃঢ় হবে।

শনিবার বেলা ১১টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া বাজেট অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরের বিষয়ে সরকারি দলের ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, "এই সংসদ যেন সব কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু হয়। সংসদকে বাইপাস করে যেন কিছু না হয়। আগামী দিনে জনগণ সরকারি দল ও বিরোধী দল—সবার কার্যক্রমের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেবে। এখানে সরকারি দল সব ক্রেডিট নেবে আর বিরোধী দল সবকিছুতে অন্ধ বিরোধিতা করবে—ব্যক্তিগতভাবে ও দলগতভাবে আমরা এই সংস্কৃতি সমর্থন করি না।" তিনি দেশ গঠনে সরকারি দলকে যেমন বিরোধী দলকে সম্মান করার আহ্বান জানান, তেমনি দেশের স্বার্থে বিরোধী দলকেও তার জায়গা থেকে যথাযথ ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।

পররাষ্ট্র নীতির বিষয়ে বিরোধীদলীয় নেতা বলেন, "আমরা সবাই চাই, আমাদের সম্পর্ক হবে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার (ইকুইটি) ভিত্তিতে। আমি আশা করি প্রধানমন্ত্রী সেই সতর্কতা অবলম্বন করেছেন। আমাদের স্বাধীন পররাষ্ট্র নীতিতে কেউ হস্তক্ষেপ করুক, এটা আমরা কখনো মেনে নেব না।"

দেশের স্বার্থকে সবার আগে স্থান দেওয়ার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, "কারও সঙ্গে আমাদের চুক্তি যাই হোক না কেন, তা হতে হবে পারস্পরিক স্বার্থের (মিউচুয়াল ইন্টারেস্ট) ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, আবার নিজেরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। এই ভারসাম্য রক্ষা করেই আগামী দিনের নীতি পরিচালনা করতে হবে।"

বক্তব্য শেষে তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি বর্তমান সরকারের সফলতাও কামনা করেন।



  
  সর্বশেষ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com