সোমবার, জুন ২২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * চেতনা ভুলে গেলে সাফল্য ম্লান হওয়ার আশঙ্কা: সুজন   * ষড়যন্ত্র করে কিছুই হবে না, জনগণ ঐক্যবদ্ধ: ডা. জাহিদ   * আহত নয়নের চিকিৎসার দায়িত্ব সরকারের: প্রধানমন্ত্রী   * দুই দেশের সম্পর্ক জোরদারে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী   * জুয়া আইনে কড়াকড়ি, দুটি ধারা নিয়ে উদ্বেগ এইচআরএফবির   * ২৩ জুন ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা: র‌্যাব   * মাসুদ উদ্দিন চৌধুরীকে চার দিনের রিমান্ড দিল আদালত, দুদকের মামলা   * বিরোধী দলের শীর্ষ নেতার সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত   * দেশের অর্থনীতি স্থিতিশীল হতে সময় লাগবে দুই বছর: অর্থমন্ত্রী   * সৌদি আরব হজ নিবন্ধনের সময় আগের চেয়ে আরও আগেই শেষ করার নির্দেশ দিয়েছে  

   স্পোর্টস
ইয়ামাল ও নিকো না থাকলে স্পেনের খেলায় প্রভাব পড়ে
  Date : 21-06-2026

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ড্র করে ১ পয়েন্ট নিয়ে গ্রুপে অবস্থান করছে সৌদি আরব। সৌদি আরবের কোচ, জর্জিওস দনিস, স্পেন তথা বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় লামিনে ইয়ামালকে এই মুহূর্তের সর্বশ্রেষ্ঠ ফুটবল প্রতিভা হিসেবে আখ্যা দিয়েছেন।

রোববার, বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’-এর দ্বিতীয় রাউন্ডে, তার দল স্পেনের এই স্ট্রাইকারের মুখোমুখি হবেন।

ইয়ামাল খেলা শুরু করছেন নাকি বেঞ্চে থাকছেন এটা ভেবে সৌদি কোচ তার পরিকল্পনা সাজাবেন। তার মতে, নিকো উইলিয়ামস এবং ইয়ামালকে ছাড়া স্পেনের আক্রমণভাগের শক্তি আগের মতো থাকে না। জর্জিওস দনিস বিশ্বাস করেন যে, ইয়ামাল এবং নিকো উইলিয়ামস বেঞ্চে থাকলে স্পেন জাতীয় দল আর আগের মতো থাকে না।

তার মতে, কেপ ভার্দের সাথে স্পেনের ড্র ম্যাচে সেটি স্পষ্ট ছিল। স্পেন জাতীয় দলের গুরুত্বপূর্ণ এই দুই খেলোয়াড় বেঞ্চে থেকে খেলা শুরু করেন এবং ইয়ামাল ৬০ মিনিটের পর এবং নিকো উইলিয়ামস ৮৫ মিনিটের মাথায় খেলতে নামেন। যদিও তারা তেমন কোন প্রভাব ফেলতে পারেননি ম্যাচে। সৌদি আরবের কোচ এ বিষয়ে বলেন, ‘ইয়ামাল বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রতিভা। বার্সেলোনায় মেসির সম্ভাব্য সেরা বিকল্প সে। এই পর্যায়ের খেলোয়াড়দের মুখোমুখি হওয়াটা আনন্দের।’

কোচ আরও ব্যাখ্যা করেন, ‘ইয়ামাল এবং নিকো বেঞ্চে থাকলে স্প্যানিশ দলটা আর আগের মতো থাকে না। তারা মাঠে না থাকলে প্রতিপক্ষের রক্ষণভাগে ভয় ধরানোর মত ক্ষমতা তাদের মধ্যে নেই। তাদের বলের দখল চমৎকার ছিল, কিন্তু সেই উপাদানগুলোর অভাব ছিল এবং কেপ ভার্দে ভালোভাবে রক্ষণ করেছে।’

স্পেনকে হারানোর পথ কী? উরুগুয়ের বিপক্ষে সৌদি আরব প্রথমে এগিয়ে গেলেও উরুগুয়ের আক্রমণ বিশেষ করে দ্বিতীয়ার্ধে তাদের রুখতে পারেনি এবং ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এখন তিনি বুঝতে পারছেন যে তাদের রক্ষণভাগের পারফরম্যান্সের উন্নতি করতে হবে।

কোচ বলেন, ‘আমি বিশ্বাস করি যে উরুগুয়ের বিপক্ষে প্রথমার্ধে আমরা ভালো খেলেছিলাম। দ্বিতীয়ার্ধে আমাদের পারফরম্যান্সে খুব একটা সন্তুষ্ট ছিলাম না। আমরা বিশ্বের অন্যতম সেরা একটি দলের বিপক্ষে নিজেদের আরও উন্নতি করে খেলতে চাই। উরুগুয়ের বিপক্ষে আমরা যা খেলেছিলাম, তার চেয়ে ভালো খেলতে চাই।’

সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজতে সৌদি আরব নিজেদের উদাহরণের দিকে তাকিয়ে আছে। যখন তারা ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে হারিয়েছিল। আর তাই তারা রক্ষণাত্মকভাবে খেলার পাশাপাশি কিছুটা ভাগ্যের ওপরও নির্ভর করতে চায়।

‘ফুটবলে অলৌকিক ঘটনা ঘটে। আমরা বিশ্বকাপ এবং অন্যান্য চ্যাম্পিয়নশিপে এমনটা অনেকবার দেখেছি। ফেবারিট দলগুলোই জিতেছে। কিন্তু কাতারে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের মতো এই ধরনের স্মৃতি থাকাটা ভালো। স্পেনের বল নিয়ন্ত্রণ চমৎকার। উরুগুয়ের বিপক্ষে খেলার চেয়ে এবার আমাদের আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে খেলতে হবে। আমরা কোনো চাপ অনুভব করিনি। তবে হ্যাঁ, চাপ থাকবেই।’

গ্রুপ এইচ-এ সৌদি আরব দ্বিতীয় স্থানে রয়েছে। সব দলই এক পয়েন্ট নিয়ে সমান অবস্থানে আছে। একটি ইতিবাচক ফলাফল – এমনকি একটি ড্রও সৌদি আরবকে চূড়ান্ত পর্বের পরবর্তী পর্যায়ে যাওয়ার সুযোগ করে দেবে।



  
  সর্বশেষ
চেতনা ভুলে গেলে সাফল্য ম্লান হওয়ার আশঙ্কা: সুজন
ষড়যন্ত্র করে কিছুই হবে না, জনগণ ঐক্যবদ্ধ: ডা. জাহিদ
আহত নয়নের চিকিৎসার দায়িত্ব সরকারের: প্রধানমন্ত্রী
দুই দেশের সম্পর্ক জোরদারে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com