| |
| মুরাদনগরে বাড়ীর-সীমানা বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা, গর্ভবতী নারীসহ আহত |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| কুমিল্লা উত্তর প্রতিনিধি উপজেলার যাহাপুর ইউনিয়নের শুশুন্ডা নোয়াকান্দি গ্রামে বাড়ীর সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনায় গর্ভবতী নারীসহ চারজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াকান্দি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সাদ্দাম হোসেনের সঙ্গে একই গ্রামের আব্দুল হালিমের স্ত্রী ফাতেমা বেগমের দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টির সমাধানের লক্ষ্যে সাদ্দাম হোসেন আদালতের শরণাপন্ন হন এবং একটি মামলা দায়ের করেন। গত ১২ জুন শুক্রবার দুপুরে বিরোধপূর্ণ বিষয়কে কেন্দ্র করে ফাতেমা বেগম ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী এনে সাদ্দাম হোসেন ও তার পরিবারের উপর হামলা চালায়। এ হামলায় ফাতেমার সন্ত্রাস বাহিনী ভাঙচুরের পাশাপাশি গর্ভবতী নারীসহ চারজন গুরুতর আহত করে। স্থানীয়রা জানান, আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। এদিকে হামলার সময় ক্ষতিগ্রস্ত পরিবারকে রক্ষা করতে এগিয়ে আসা কয়েকজন গ্রামবাসীকেও পরবর্তীতে মামলার মাধ্যমে হয়রানির চেষ্টা করা হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও তাদের ওপর হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অন্যদিকে ফাতেমা বেগমের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ রয়েছে। সাদ্দামের মা জাহানারা বেগম বলেন, আমার ৭ মাসের গর্ভবতী মেয়েকে পেটে লাথি মেরে ও পিটিয়ে আহত করেছে, আমার মেয়ের শেষ পর্যন্ত কি হয় বলতে পারছি না। কান্না জড়িত কন্ঠে তিনি আরো বলেন, আমি নিরিহ মানুষ আমার ছেলেদেরকে অন্যায় ভাবে পিটিয়ে পঙ্গু করে দিয়েছে। আমি এ অন্যায়ের বিচার চাই। ফারুক মিয়ার স্ত্রী লুৎফা বেগম বলেন, সাদ্দাম হোসেন ও তার পরিবারকে রক্ষা করতে গ্রামবাসী এগিয়ে এসেছিল। এখন এলাকাবাসীকে উল্টো মামলা দিয়ে হয়রানি করছে। তিনি আরো বলেন, এলাকার কিছু খারাপ লোককে সাথে নিয়ে ফাতেমা এসব অপকর্ম করে আসছে। ফাতেমার ঘরটি একটি পতিতালয়। সে যুব সমাজকে নষ্ট করছে। নজরুল ইসলামের ছেলে নাহিদ আহম্মেদ বলেন, মসজিদে নামাজরত অবস্থায় সাদ্দাম মসজিদে ঢুকে আমাদের কাছে আশ্রয় চায়। আমরা মসজিদের সবাই সাদ্দামের বাড়ীতে গেলে সন্ত্রাসীরা রামদা দিয়ে আমাদেরকে কোপাতে আসে, আমারা ভয়ে সামনে যেতে পারিনি। দুর থেকে দেখেছি সন্ত্রাসীরা সাদ্দামের বাড়ী ঘর ভাংচুর করছে। এ সময় এলাকার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন, উপস্থিত লোকজন " বিচার চাই বিচার চাই ফাতেমা বাহিনীর বিচার চাই বলে শ্লোগান দিতে থাকে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত ফাতেমা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, আমি দীর্ঘদিন ধরে প্রবাসে থেকে বাড়ীতে এসেছি। শুক্রবারে সাদ্দামের কাঠাল গাছ কে বা কাহারা ভেঙ্গে ফেলেছে সেজন্য আমাকে মারতে এসেছে। এ নিয়ে তাদের সাথে হাতাহাতি হয়।
এ ব্যাপারে মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেন বলেন , বিষয়টি আমি জেনেছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
|
| |
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস
২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড,
মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১,
০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com
|
|
| |
|