বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানের জামিন দিল আদালত   * প্রশিক্ষণ ভাতা ও সম্মানীতে কর বৃদ্ধির প্রস্তাব   * ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকার মন্ত্রী   * নতুন মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার   * সীমান্তে পুশইন ইস্যু, বিজিবির বাধায় আটকে ৯ জন ব্যক্তি   * দেশজুড়ে অভিযান, আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী আটক   * হজ কার্যক্রম শেষে দেশে ফেরা শুরু, ৫৪ জনের মৃত্যুতে শোক   * শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে জাপানের অভিজ্ঞতা গ্রহণ করা হবে: প্রতিমন্ত্রী   * পুরোনো মামলার জট কমাতে হাইকোর্টের বড় অগ্রগতি   * বাণিজ্য ঘাটতি পূরণে সরকারের নতুন উদ্যোগের আশ্বাস: রিজভী  

   জাতীয়
নতুন মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার
  Date : 24-06-2026

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর মডেল থানার মুক্তার হোসেনকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার দেখানো হয়েছে। 

Advertisement

বুধবার (২৪ জুন) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। এর আগে, মমতাজকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক। 

আদালতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী মমতাজ বেগমকে গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। গ্রেফতারের আবেদনে বলা হয়, আসামির এই মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। এজন্য আসামিকে এই মামলায় গ্রেফতার দেখানো একান্ত প্রয়োজন। মামলার তদন্ত চলমান। আসামিকে এই মামলায় গ্রেফতার দেখানো হলে তাকে মামলার ঘটনার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তী সময়ে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট আন্দোলনের সময়ে বাদী ও ভিকটিম মো. মুক্তার হোসেন মিরপুরের সুইমিং ও ফায়ার সার্ভিসের রাস্তায় আন্দোলনে যোগ দেন। আন্দোলন দমাতে পুলিশ ও আওয়ামী লীগের লোকজন তাদের ওপর হামলা ও গুলিবর্ষণ করে। পুলিশের ছোড়া রাবার বুলেট মুক্তার হোসেনের শরীর ও বুকে আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে যায়। পরে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় মুক্তার একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এই মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে মমতাজ বেগমকে গ্রেফতার দেখানো হলো।

২০২৫ সালের ১২ মে রাত পৌনে ১২টায় ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত। এরপর থেকে তিনি কারাগারে আটক আছেন। 



  
  সর্বশেষ
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানের জামিন দিল আদালত
প্রশিক্ষণ ভাতা ও সম্মানীতে কর বৃদ্ধির প্রস্তাব
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকার মন্ত্রী
নতুন মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com