মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * পদত্যাগের ঘোষণা দিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান   * ভোলায় কোটি টাকার ইলিশ হারানোর ঘটনায় তদন্তের নির্দেশ   * তিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত   * চলন্ত বাইকে ইট মারার ঘটনায় আহত সাজিদের মৃত্যু   * মৌসুমির বায়ুর দাপটে আরো বাড়বে বৃষ্টি   * পরীক্ষা শেষে শুরু হবে নতুন বই বিতরণ কার্যক্রম   * বহুল আলোচিত ইনুর মামলার রায় ৩০ জুন নির্ধারণ   * কর্ণফুলী টানেলে ২৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত রাতের চলাচলে নিয়ন্ত্রণ   * ঢাকায় ১১ দলের সমাবেশ: গুম-খুনের বিচারের দাবি জোরালো   * মালয়েশিয়ায় জ্বালানি তেলে স্বস্তি, কমলো ডিজেলের দাম  

   রাজধানী
কামরাঙ্গীরচর মাহাদীনগর, স্বপ্নবিলাস ও জমজম টাওয়ার, দুইটি অবৈধ ভবনে অবৈধ বিদ্যুৎ জ্বালাচ্ছে
  Date : 22-06-2026

মোজাম্মেল হক বুলবুল 

অনুসন্ধানী তথ্য মতে জানাযায়, কামরাঙ্গীরচর এর মাহাদি নগর ৬ নং রোড এলাকায় পাশাপাশি স্বপ্নবিলাস ও জমজম টাওয়ার দুইটি ১০ তলা ভবন রাজউক প্লান ছাড়াই অবৈধ ভাবে নির্মাণ করিয়া অবৈধ বিদ্যুৎ ব্যবহার করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। স্বপ্নবিলাস ভবনটির পশ্চিম পাশে বাড়ির মালিক আব্দুর রহিমগং সহ নাম প্রকাশে অনিচ্ছুক অনেক লোকজন জানায়, কামরাঙ্গীরচর মহাদি নগর ৬ নং রোডে দুইটি ভবন যাহা জমজম টাওয়ার ও স্বপ্ন বিলাস, ভাবন দুইটি নির্মাণ করিতে রাজউক থেকে কোন প্রকার প্ল্যান বা অনুমোদন গ্রহণ করা হয়নি। স্বপ্নবিলাসের মালিক আব্দুল হামিদ গং ও জমজম টাওয়ারের মালিক মাকসুদ গং মনগড়া ভাবে রাজউক অনুমোদন বিহীন অবৈধ ভবন নির্মাণ করতঃ অবৈধ বিদ্যুৎ ব্যবহার করিয়া আসিতেছে। এ ব্যাপারে রাজউক কর্তৃপক্ষ একাধিকবার নির্মাণ কাজে বাধা দিয়া অভিযান পরিচালনা করতঃ স্বপ্নবি বিলাস ভবনের অবৈধ অংশ উচ্ছেদ সহ ভাঙচুর করিয়া বিদ্যুৎ বিচ্ছিন্ন করিয়া মিটার জব্দ করে নিয়েছে। পরবর্তীতে স্বপ্নবিলাসের মালিক আব্দুল হামিদ ফরিদপুর বাড়ি বিদায় তৎকালীন আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করিয়া জমজম টাওয়ার থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়া উপরে চার থেকে নয় তলা পর্যন্ত অবৈধভাবে ভবন নির্মাণ কাজ চালিয়ে আসছে। এর পরিপ্রেক্ষিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক স্মারক নং ২৫,৩৯,০০০০,১১৬,৩২,২৪৪,২৯৬ তারিখ ১৩/৭/২০২৫ মূলে বিদ্যুতের সাইট কানেকশন বিচ্ছিন্ন করার জন্য নির্বাহী প্রকৌশলী এনওসি ডিপিডিসি কামরাঙ্গীরচর ঢাকা বরাবরে চিঠি দিলেও বিদ্যুৎ অফিস কোন ব্যবস্থা গ্রহণ করে নাই। গত ৫-৭ দিন পূর্বে বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী ডিপিডিসি কামরাঙ্গীরচর আসাদুল হক ফারুকী, ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলাপ-আলোচনা করিলে তাহারা স্বপ্নবিলাস ও জমজম টাওয়ারে গিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ তাৎক্ষণিকভাবে অপসারণ করে, জমজম টাওয়ার কর্তৃপক্ষের নিকট হইতে অঙ্গীকারনামা গ্রহণ করিয়াছে বলিয়া জানায়। তারপরেও ক্ষমতার দাপটে স্বপ্ন বিলাস ভবন, জমজম টাওয়ার হতে অবৈধভাবে  সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করিয়া আসিতেছে।

কামরাঙ্গীরচর বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী জানান কোন বহু তলা ভবনের রাজউক  প্ল্যান ছাড়া বিদ্যুৎ সংযোগ পাইতে পারেনা। তার দেওয়া তথ্য মতে জমজম টাওয়ার কোন রাজউক প্ল্যান নাই মর্মে জমজম টাওয়ারের বিদ্যুৎ সংযোগ অবৈধ হিসাবে বিবেচিত কোরিয়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা একান্ত প্রয়োজন। স্বপ্নবিলাস ভবনের পশ্চিম পাশের বাড়ির মালিক আব্দুর রহিম গং জানায় স্বপ্নবিলাস ভবনে তিন থেকে সাড়ে তিন কাটা জমির উপর যে ভবন নির্মাণ করেছে তার মধ্য অনুমান দুই কাঠার একটু কম জমি আব্দুর রহিম গংদের মালিকানা জমি। আব্দুর রহিম গংরা স্বপ্নবিলাস ভবন নির্মাণে বাধা প্রদান করিয়া রাজউক বরাবর কাজ বন্ধ করার জন্য অভিযোগ দায়ের করেন। এমনকি নিষেধাজ্ঞা চেয়ে বিজ্ঞ আদালতে সিআর মামলা নং ৩৭৬/২৩ দায়ের করিয়াছেন। বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা প্রদান করেছেন। আব্দুল হামিদ গং বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে, অবৈধভাবে নির্মাণ কাজ করিয়াছেন। অপরদিকে আব্দুর রহিম গং এর বিরুদ্ধে একাধিক ফৌজদারী মামলা দিয়া অহেতুক ভাবে হয়রানি করিয়াছেন। অপরদিকে সুপরিকল্পিতভাবে আব্দুল হামিদ গং আব্দুল রহিম গংদের বিরুদ্ধে হয়রানি মামলায় জেলে পাঠিয়ে অবৈধ ভবন নির্মাণ কাজ সমাপ্ত করিয়াছে। স্বপ্নবিলাস ও জমজম টাওয়ার দুইটি ভবন রাজউক প্লান ছাড়াই অবৈধভাবে নির্মাণ করিয়া অবৈধ বিদ্যুৎ ব্যবহার করে আসছে। আব্দুল হামিদ গংদের মাহাদীনগরে তিন নং রোডে আর একটি নির্মাণাধীন অবৈধ ভবন আছে, যার কোন প্রকার রাজউক প্ল্যান নাই তাই বিদ্যুৎ অবৈধভাবে জ্বালাচ্ছে বলিয়া জানা যায়। আব্দুর রহিম গং আরেকটি বিষয় জানান যে, আব্দুল হামিদের সবচেয়ে বড় শক্তি মানজারুল নামে একজন সরকারি কর্মকর্তা বাংলাদেশ সচিবালয় চাকরি করেন। তিনি আব্দুল হামিদের ভবন নির্মাণ ব্যবসায় পরক্ষভাবে সম্পৃক্ত আছে। স্বপ্নবিলাস ভবনে তিনটি , ত নং রোডে ভবনে তিনটি, পুলিশের ভবনে দুইটি, রয়েল ভবনে একটি সর্বমোট নয়টি ফ্লাট কিনেছে। রয়েল ভবনের পাঁচতলায় আলাউদ্দিনের নিকট হইতে ৬৮ লক্ষ ২০ হাজার টাকায় একটি ফ্লাট কিনেছে মানজারুল তার বাবার নামে। অন্যান্য ফ্ল্যাট গুলি মানজারুল এর অর্থায়নে তার নিকটতম আত্মীয়-স্বজন দের নামে ক্রয় করিয়াছে বলিয়া জানাযায়। এ ব্যাপারে মানজারুল এর সাথে কথা বলে তার চাকুরীর সঠিক তথ্য পাওয়া যায়নাই, তিনি জানান তার কোন ফ্লাট  নাই বা ক্রায় করে নাই, এ ব্যাপারে সঠিক তথ্য সংগ্রহের জন্য তথ্য অভিযান অব্যাহত। ঘটনার বিষয় আব্দুল হামিদ কে জিজ্ঞাসাবাদ করিলে সে সঠিক কোন সদুত্তর দিতে পারেনি। রাজউকের চিঠিপত্র মামলার কপি অন্যান্য কাগজপত্র সংরক্ষিত আছে। মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞার প্রতি সম্মান রেখে রাজউক, বিদ্যুৎ অফিস, সিটিকর্পোরেশন ও সংশ্লিষ্ট সকলের অবৈধ ভবন দুইটির নির্মাণ কাজ বন্ধসহ বিদ্যুৎ বিচ্ছিন্ন ও সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ করা একান্ত প্রয়োজন। বিষয়টি দুদক কর্তৃক খতিয়ে দেখলে আসল রহস্য উদঘাটন হবে। বর্তমানে আব্দুল হামিদ মানজারুল এর প্রশাসনিক প্রভাব খাটিয়ে, তার লোকজন দিয়ে আব্দুর রহিম গংদের মামলায় জড়ানো সহ জীবননাশের হুমকি দিয়ে আসছে বলে আব্দুর রহিম জানায়।



  
  সর্বশেষ
পদত্যাগের ঘোষণা দিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান
ভোলায় কোটি টাকার ইলিশ হারানোর ঘটনায় তদন্তের নির্দেশ
তিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
চলন্ত বাইকে ইট মারার ঘটনায় আহত সাজিদের মৃত্যু



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com