বুধবার, জুন ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * জাতীয় টিকাদান কর্মসূচি: টিকা ও ওষুধে বড় বিনিয়োগ ৪৬৩ কোটি টাকার   * সরকারি কর্মকর্তাদের সম্পদ হিসাব নিয়ে শঙ্কা ও সম্ভাব্য সিদ্ধান্ত   * চাকরিজীবীদের সম্পদ ঘোষণা নিয়ে প্রশ্ন ও সিদ্ধান্ত   * নতুন বইয়ের মাধ্যমে ২০২৭ সালে প্রাথমিক পাঠ্যক্রম হালনাগাদ   * দেশের অগ্রগতির জন্য বিজ্ঞান চর্চায় গুরুত্ব দিতে হবে: জুবাইদা রহমান   * নাসির-তামিমার খালাসের রায় চ্যালেঞ্জ করবে বাদীপক্ষ   * ব্যভিচার ও মানহানির অভিযোগে নাসির-তামিমা মুক্ত   * সীমান্তবর্তী জেলায় ১১ দলের একযোগে সমাবেশ শুক্রবার   * জুলাই হত্যা মামলায় হানিফসহ চারজনের রায় ঘনিয়ে এসেছে   * বৈঠকের পরই আদ-দ্বীন নিয়ে সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী  

   রাজধানী
সীমান্তবর্তী জেলায় ১১ দলের একযোগে সমাবেশ শুক্রবার
  Date : 10-06-2026

অনলাইন ডেস্ক

পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে আগামী শুক্রবার দেশের সীমান্তবর্তী সব জেলা এবং পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য। এছাড়া সারা দেশে খুন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ১৫ জুন রাজধানীর শাহবাগের হাদী চত্বরে বিক্ষোভ করবে জোটের দলগুলো।

বুধবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি জোটের লিঁয়াজো কমিটির সমন্বয়কও।‎

জামায়াত নেতা আযাদ বলেছেন, ‎সরকার অতীতের ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে। ‎‎এ সরকার সংস্কার চায় না তা তাদের কাজে প্রমাণিত হয়েছে। একই সঙ্গে ‎প্রতিবেশী দেশ বাড়াবাড়ি করে যাচ্ছে। ‎ভীনদেশি নাগরিক থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা না নিয়ে বরং জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টা করছে তাদের দেশের বসবাসকারীদের।

১১ দলীয় জোটের লিঁয়াজো কমিটির এ সমন্বয়ক বলেছেন, ‎সীমান্তে হত্যা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি। ‎সীমান্তে গত তিন মাসে ৫০-এর অধিক পুশইনের চেষ্টা করেছে ভারত। গত ১০০ দিনে ভারতীয় বাহিনীর গুলিতে ১৯ জন নীরহ বাংলাদেশীকে হত্যা করেছে দেশটি। বাংলাদেশ সরকার এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

জামায়াতের এই নেতার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর সীমান্ত হত্যা নিয়ে সাম্প্রতিক বক্তব্য জাতীয় নীতির সঙ্গে সাংঘর্ষিক। ‎কোনো আইন অনুযায়ী সরাসরি গুলির আইন নেই। এটি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

জামায়াত নেতা আযাদ আরও বলেছেন, ‎দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যপারে সদা সজাগ থাকবে বিরোধীদল। সরকার যেন কোনো ধরনের উদাসীনতার পরচিয় না দেয় সে ব্যপারে জনগনকে সজাগ থাকতে হবে। এ সময় তিনি ‎সরকারকে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমি সীমান্ত এলাকায় ঘুরেছি, দেখেছি মানুষের কত কষ্ট। আমি দেখে এসেছি সীমান্তে সরকারের ভূমিকা অপ্রতুল। সরকারকে বিজিবিকে শক্তিশালী করতে হবে।



  
  সর্বশেষ
জাতীয় টিকাদান কর্মসূচি: টিকা ও ওষুধে বড় বিনিয়োগ ৪৬৩ কোটি টাকার
সরকারি কর্মকর্তাদের সম্পদ হিসাব নিয়ে শঙ্কা ও সম্ভাব্য সিদ্ধান্ত
চাকরিজীবীদের সম্পদ ঘোষণা নিয়ে প্রশ্ন ও সিদ্ধান্ত
নতুন বইয়ের মাধ্যমে ২০২৭ সালে প্রাথমিক পাঠ্যক্রম হালনাগাদ



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com