মঙ্গলবার, জুন ৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * মস্কোতে বাংলাদেশ-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনার প্রস্তুতি   * বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের   * রাজশাহীতে গোলাগুলি, আধিপত্য বিস্তারের সংঘর্ষে আতঙ্ক   * রাতের বাণিজ্য সচল রাখতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন   * ৫ দিনে ইসলামী ব্যাংক থেকে ৩,৫০০ কোটি টাকা উত্তোলন   * দুই দেশের সীমান্ত নিরাপত্তা নিয়ে আজ মুখোমুখি বিজিবি-বিএসএফ   * “এক বছরে মাত্র ৪ হাজার নতুন সদস্য, সর্বজনীন পেনশন স্থবির”   * “গন্ধর্বপুর পানি শোধনাগার নিয়ে সুখবর দিলেন মির্জা ফখরুল”   * শিল্প বর্জ্য ব্যবহার করে টেকসই শিল্পায়ন: সরকারের নতুন পরিকল্পন   * আব্দুর রাজ্জাক ৭ মামলায় হাইকোর্টে জামিনের আবেদন  

   রাজধানী
রাজশাহীতে গোলাগুলি, আধিপত্য বিস্তারের সংঘর্ষে আতঙ্ক
  Date : 08-06-2026

অনলাইন ডেস্ক

রাজশাহী মহানগরীর মতিহার থানার মৌলভী বুধপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

সোমবার (৮ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। র‍্যাব-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর রাতে বুধপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একদল দুর্বৃত্তের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তারা গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনার পরপরই র‍্যাব-৫-এর সিপিএসসি’র একটি গোয়েন্দা ও আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় গুলিগুলো জব্দ করা হয়।

র‍্যাব-৫ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



  
  সর্বশেষ
মস্কোতে বাংলাদেশ-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনার প্রস্তুতি
বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের
রাজশাহীতে গোলাগুলি, আধিপত্য বিস্তারের সংঘর্ষে আতঙ্ক
রাতের বাণিজ্য সচল রাখতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com