মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * পদত্যাগের ঘোষণা দিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান   * ভোলায় কোটি টাকার ইলিশ হারানোর ঘটনায় তদন্তের নির্দেশ   * তিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত   * চলন্ত বাইকে ইট মারার ঘটনায় আহত সাজিদের মৃত্যু   * মৌসুমির বায়ুর দাপটে আরো বাড়বে বৃষ্টি   * পরীক্ষা শেষে শুরু হবে নতুন বই বিতরণ কার্যক্রম   * বহুল আলোচিত ইনুর মামলার রায় ৩০ জুন নির্ধারণ   * কর্ণফুলী টানেলে ২৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত রাতের চলাচলে নিয়ন্ত্রণ   * ঢাকায় ১১ দলের সমাবেশ: গুম-খুনের বিচারের দাবি জোরালো   * মালয়েশিয়ায় জ্বালানি তেলে স্বস্তি, কমলো ডিজেলের দাম  

   ব্যবসা-বাণিজ্য
মালয়েশিয়ায় জ্বালানি তেলে স্বস্তি, কমলো ডিজেলের দাম
  Date : 22-06-2026

অনলাইন ডেস্ক

ইরানকে ঘিরে চলমান সংঘাত অবসানের আলোচনায় অগ্রগতি হওয়ায় আগামী মাস থেকে ভর্তুকিযুক্ত ডিজেলের দাম কমাবে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ ঘোষণা দেন।

রবিবার (২১ জুন) দেশটির সংবাদপত্র দ্য স্টারকে দেওয়া বক্তব্যে আনোয়ার বলেন, ‘আমি লক্ষ্যভিত্তিক ভর্তুকিযুক্ত ডিজেল কর্মসূচি ঘোষণা করেছি। এর উদ্দেশ্য ডিজেলের দাম বাড়ানো নয়, বরং কমানো-যদিও বর্তমান পরিস্থিতি এখনও অনিশ্চিত।‘

তিনি আরও বলেন, ‘আলোচনার বড় অংশের সমন্বয়কারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আমাকে জানিয়েছেন, এবার তিনি আত্মবিশ্বাসী যে মধ্যপ্রাচ্যের সংকট প্রশমিত করা সম্ভব হবে। এর ফলে ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখতে আমাদের সহায়তা হবে।’

আনোয়ার ইব্রাহিমের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতি হলে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাজারে দামের ওপর চাপ কমবে, যা মালয়েশিয়ার জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

এদিকে, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার উচ্চপর্যায়ের আলোচনা শেষে তেলের বাজারে স্বস্তি ফিরেছে। ইরান জানিয়েছে, তারা তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিলতার নিশ্চয়তা পেয়েছে।  এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ সংকটের আশঙ্কা কমে যাওয়ায় সোমবার (২২ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।



  
  সর্বশেষ
পদত্যাগের ঘোষণা দিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান
ভোলায় কোটি টাকার ইলিশ হারানোর ঘটনায় তদন্তের নির্দেশ
তিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
চলন্ত বাইকে ইট মারার ঘটনায় আহত সাজিদের মৃত্যু



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com