সোমবার, জুন ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের  সড়ক   * নারী স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ১৫০০ বেডের দুই হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী   * সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুলবর্ষে ব্যাপক আয়োজন   * পূর্ণাঙ্গ রায়ে আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল   * প্রাথমিক শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় কঠোর নীতিমালা, ঘোষণা প্রতিমন্ত্রীর   * পুলিশ বাহিনীতে সদস্য সংখ্যা বাড়লেও আবাসন সুবিধা অপর্যাপ্ত   * বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার, দুদকের মামলা ঘিরে চাঞ্চল্য   * রামিসা হত্যা মামলায় জেল আপিলে সোহেলের চাঞ্চল্যকর স্বীকারোক্তি   * গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬-এ দক্ষিণ এশিয়ায় ৪র্থ অবস্থানে বাংলাদেশ   * নজরুল বর্ষ উদযাপনে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগ  

   রাজনীতি
মিডিয়া এখন ব্যবসায়িক গোষ্ঠীর নিয়ন্ত্রণে’—মির্জা ফখরুল
  Date : 14-06-2026

অনলাইন ডেস্ক

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণমাধ্যম হাউজগুলো ব্যবসাকেন্দ্রিক হয়ে পড়েছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগের বিষয়।

রবিবার জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মিডিয়ার সমস্যা তো এখন বিশাল। সবচেয়ে বড় সমস্যা হলো মিডিয়া আর এখন মিডিয়া নেই। মিডিয়া এখন বিজনেস হাউজের প্রতিনিধি হয়ে গেছে। চাটুকারিতা কাকে বলে এখন মিডিয়াকে দেখলে বুঝা যায়। আমরা লাস্ট রেজিমে দেখেছি কীভাবে চাটুকারিতা হয়েছে। আমরা আশা করব আপনারা এখন বের হয়ে এসেছেন, লড়াই করেছেন এর বিরুদ্ধে এটা ভালোভাবে কাজে লাগান। আমরা আপনাদের সাথে আছি।

বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান রাষ্ট্রের প্রতিটি খাতের উন্নয়নে কাজ করেছেন। বাংলাদেশি জাতীয়তাবাদ সত্ত্বার বিকাশ ঘটিয়েছেন তিনি। গণতন্ত্রকে উত্তম শাসনব্যবস্থা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন শহীদ জিয়া।

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান আরও ১০ বছর বেঁচে থাকলে বাংলাদেশ অনেক এগিয়ে যেত। আওয়ামী লীগ জিয়াউর রহমানকে হত্যাকারী হিসেবে উপস্থাপন করেছিল। অথচ তিনি শুধু রাষ্ট্রনায়ক নন, মহানায়ক ছিলেন।

তিনি আরও বলেন, তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। তার হাত ধরেই নতুন বাংলাদেশ আবারও এগিয়ে যাবে।



  
  সর্বশেষ
আশুলিয়ায় অবৈধ চানাচুর কারখানার সন্ধান
বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের  সড়ক
নারী স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ১৫০০ বেডের দুই হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুলবর্ষে ব্যাপক আয়োজন



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com