সোমবার, জুন ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের  সড়ক   * নারী স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ১৫০০ বেডের দুই হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী   * সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুলবর্ষে ব্যাপক আয়োজন   * পূর্ণাঙ্গ রায়ে আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল   * প্রাথমিক শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় কঠোর নীতিমালা, ঘোষণা প্রতিমন্ত্রীর   * পুলিশ বাহিনীতে সদস্য সংখ্যা বাড়লেও আবাসন সুবিধা অপর্যাপ্ত   * বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার, দুদকের মামলা ঘিরে চাঞ্চল্য   * রামিসা হত্যা মামলায় জেল আপিলে সোহেলের চাঞ্চল্যকর স্বীকারোক্তি   * গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬-এ দক্ষিণ এশিয়ায় ৪র্থ অবস্থানে বাংলাদেশ   * নজরুল বর্ষ উদযাপনে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগ  

   জাতীয়
নারী স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ১৫০০ বেডের দুই হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
  Date : 14-06-2026

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে নারীদের জন্য দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। এই দুটি হাসপাতালে কিডনি ডায়ালাইসিস, মেয়েদের ব্রেস্ট ক্যান্সার ও ইউরিনারি ক্যান্সার, পঙ্গুত্বের ইউনিট ও ডেলিভারি ইউনিট থাকবে। 

রবিবার (১৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জের জেনারেল (ভিক্টেরিয়া) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র(আইসিইউ) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ১০০০ হাজার বেডের ২০টি হাসপাতাল হবে। যেখানে ৫টি করে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়া হবে এবং ৪টি হেলিকপ্টার থাকবে যাতে করে জরুরি রোগীদের সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যেতে পারে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য সেক্টরে বৈপ্লবিক পরিবর্তনের চিন্তা করছেন। মানুষের ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া হবে। এক লাখ স্বাস্থকর্মী নিয়োগ দেওয়া হবে যার মধ্যে ৮০ হাজার হবে নারী থাকবেন। ঘরে ঘরে মেশিন নিয়ে গিয়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি ক্ষমতা গ্রহণের পর হামের প্রকোপ বেড়ে যায়। বিগত স্বৈরাচার এবং অদক্ষ অন্তবর্তীকালীন সরকার দেশের টিকা কার্যক্রম পর্যাপ্ত স্টক রেখে যায়নি। ভিটামিন ট্যাবলেট জলাতঙ্ক রোগের ভ্যাকসিন ছিল না। আমরা একটা বিপর্যস্ত রাজনৈতিক এবং স্বাস্থগত পরিস্থিতির মধ্যে ক্ষমতা গ্রহণ করি। কিন্তু আমাদের একটাই সাহস প্রধানমন্ত্রী আমাদের পথপদর্শক। উনার সুদক্ষ নেতৃত্বে আমরা ভয়ের পরিবর্তে সাহস নিয়ে এগিয়ে গিয়েছি। উনার নেতৃত্বে আমরা পর্যান্ত পরিমাণে হামের ভ্যাকসিন সংগ্রহ করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, সকলেই জানে বাজেট টাকার হিসাব নিকাশ। কিন্তু এবার প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দিয়েছেন শুধু টাকা না, কীভাবে দেশটাকে উন্নত করা যাবে। কোথায় কোথায় উন্নতির আভাস দিতে হবে জাতিকে। জনগণের দৌড়গোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য কেবল স্বাস্থখাতে ৬৯,৪০৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী সভাপতিত্বে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব ও স্বাস্থ অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



  
  সর্বশেষ
আশুলিয়ায় অবৈধ চানাচুর কারখানার সন্ধান
বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের  সড়ক
নারী স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ১৫০০ বেডের দুই হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুলবর্ষে ব্যাপক আয়োজন



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com