সোমবার, জুন ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের  সড়ক   * নারী স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ১৫০০ বেডের দুই হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী   * সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুলবর্ষে ব্যাপক আয়োজন   * পূর্ণাঙ্গ রায়ে আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল   * প্রাথমিক শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় কঠোর নীতিমালা, ঘোষণা প্রতিমন্ত্রীর   * পুলিশ বাহিনীতে সদস্য সংখ্যা বাড়লেও আবাসন সুবিধা অপর্যাপ্ত   * বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার, দুদকের মামলা ঘিরে চাঞ্চল্য   * রামিসা হত্যা মামলায় জেল আপিলে সোহেলের চাঞ্চল্যকর স্বীকারোক্তি   * গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬-এ দক্ষিণ এশিয়ায় ৪র্থ অবস্থানে বাংলাদেশ   * নজরুল বর্ষ উদযাপনে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগ  

   জাতীয়
সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুলবর্ষে ব্যাপক আয়োজন
  Date : 14-06-2026

অনলাইন ডেস্ক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুলবর্ষ’ উদযাপনে কর্মসূচি গ্রহণ করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। দেশের ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত ও বিশেষ উপজেলায় আগামী ১৮ থেকে ২০ জুন তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

রবিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কে ‘নজরুলবর্ষ’ হিসেবে পালনের ঘোষণা দেন। সেই ঘোষণার আলোকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে।

নজরুলবর্ষ উদযাপনের অংশ হিসেবে জাতীয় পর্যায়ে একটি কমিটি গঠন, বিশেষ লোগো ও পোস্টার তৈরি, ক্যালেন্ডার প্রকাশ এবং স্মারক ডাকটিকিট অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বছরব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শন নিয়ে গবেষণামূলক কার্যক্রমও গ্রহণ করা হবে। এছাড়া আন্তর্জাতিক পরিসরে নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্মকে আরও ব্যাপকভাবে তুলে ধরতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়।

বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের ইতিহাসেও নজরুলের চেতনা গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে উল্লেখ করে সংস্কৃতি মন্ত্রণালয়ের লিখিত বক্তব্যে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য, সংগীত, সাংবাদিকতা এবং মানবমুক্তির ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব। তিনি শুধু জাতীয় কবিই নন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের বজ্রকণ্ঠ, নিপীড়িত মানুষের মুক্তির দূত এবং সাম্য, মানবতা ও স্বাধীনতার চিরন্তন প্রতীক। পরাধীনতার যুগে নজরুল তার কবিতা, গান ও লেখনীর মাধ্যমে মানুষের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা, আত্মমর্যাদাবোধ এবং শোষণ-বিরোধী চেতনা জাগিয়ে তুলেছিলেন। তার ‘বিদ্রোহী’, ‘ভাঙার গান’, ‘সাম্যবাদী’ ও ‘কারার ঐ লৌহকপাট’-এর মতো সৃষ্টি আজও সংগ্রাম ও জাগরণের প্রেরণা হিসেবে বিবেচিত।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় নজরুলবর্ষের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।

প্রসঙ্গত, ত্রিশালে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমি এখানে অনুষ্ঠান দেখার সময় একটি বিষয় নিয়ে চিন্তা করলাম। পরে মন্ত্রী, সচিব ও উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি। আমি একটি প্রস্তাব রাখতে চাই যে, কবি নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ হিসেবে পালিত করা হোক।’

তিনি আরও বলেন, ‘শুধু ঘোষণা দিয়েই থেমে থাকতে চাই না। আমি সংশ্লিষ্টদের বলেছি, আলোচনা করে এমন উদ্যোগ নিতে হবে, যাতে নতুন প্রজন্মের কাছে কাজী নজরুল ইসলামকে আরও কার্যকরভাবে তুলে ধরা যায়। সেজন্য বাংলাদেশের প্রতিটি জেলায় আগামী এক বছর বিভিন্ন নজরুলবিষয়ক অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করতে হবে, যাতে নতুন প্রজন্ম বুঝতে পারে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। নতুন প্রজন্ম যেন তাকে ভালোভাবে জানতে, বুঝতে এবং তার জীবন ও কর্ম সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারে।’



  
  সর্বশেষ
আশুলিয়ায় অবৈধ চানাচুর কারখানার সন্ধান
বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের  সড়ক
নারী স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ১৫০০ বেডের দুই হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুলবর্ষে ব্যাপক আয়োজন



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com