বুধবার, জুন ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * জাতীয় টিকাদান কর্মসূচি: টিকা ও ওষুধে বড় বিনিয়োগ ৪৬৩ কোটি টাকার   * সরকারি কর্মকর্তাদের সম্পদ হিসাব নিয়ে শঙ্কা ও সম্ভাব্য সিদ্ধান্ত   * চাকরিজীবীদের সম্পদ ঘোষণা নিয়ে প্রশ্ন ও সিদ্ধান্ত   * নতুন বইয়ের মাধ্যমে ২০২৭ সালে প্রাথমিক পাঠ্যক্রম হালনাগাদ   * দেশের অগ্রগতির জন্য বিজ্ঞান চর্চায় গুরুত্ব দিতে হবে: জুবাইদা রহমান   * নাসির-তামিমার খালাসের রায় চ্যালেঞ্জ করবে বাদীপক্ষ   * ব্যভিচার ও মানহানির অভিযোগে নাসির-তামিমা মুক্ত   * সীমান্তবর্তী জেলায় ১১ দলের একযোগে সমাবেশ শুক্রবার   * জুলাই হত্যা মামলায় হানিফসহ চারজনের রায় ঘনিয়ে এসেছে   * বৈঠকের পরই আদ-দ্বীন নিয়ে সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী  

   আইন- আদালত
ব্যভিচার ও মানহানির অভিযোগে নাসির-তামিমা মুক্ত
  Date : 10-06-2026

অনলাইন ডেস্ক

ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির আলোচিত বিয়ে-সংক্রান্ত মামলায় খালাস পেয়েছেন। বুধবার (১০ জুন) দুপুর ১২টায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ রায় দেওয়া হয়।

এর আগে ৬ মে মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য ১০ জুন দিন ধার্য করেন আদালত। শুনানিকালে বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু তাদের নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির হোসাইন ও তামিমা সুলতানার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে অভিযোগ ওঠে, আগের স্বামীকে আইনগতভাবে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেন তামিমা।

এ ঘটনায় তামিমার আগের স্বামী রাকিব হাসান ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। পরে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।



  
  সর্বশেষ
জাতীয় টিকাদান কর্মসূচি: টিকা ও ওষুধে বড় বিনিয়োগ ৪৬৩ কোটি টাকার
সরকারি কর্মকর্তাদের সম্পদ হিসাব নিয়ে শঙ্কা ও সম্ভাব্য সিদ্ধান্ত
চাকরিজীবীদের সম্পদ ঘোষণা নিয়ে প্রশ্ন ও সিদ্ধান্ত
নতুন বইয়ের মাধ্যমে ২০২৭ সালে প্রাথমিক পাঠ্যক্রম হালনাগাদ



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com