শুক্রবার, জুন ৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন   * শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমান প্রতিমন্ত্রী   * আগের দামেই বিদ্যুৎ বিল দিতে পারবেন প্রান্তিক ও স্বল্প ব্যবহারকারীরা   * কোরবানির পশুতে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, এবার লক্ষ্য মাংস রপ্তানি: প্রতিমন্ত্রী   * পল্লবীর ফ্ল্যাটে নারীর মরদেহ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায়   * শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বকীয়তার প্রতীক: মির্জা ফখরুল   * শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার   * যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন   * ইউএনডিপির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক,উন্নয়ন সহযোগিতা জোরদার   * পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দেশে ফিরলেন  

   স্পোর্টস
আইসিসি প্রতিনিধিদলের পর্যবেক্ষণ নিয়ে যা জানা গেলো
  Date : 04-06-2026

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ও সামগ্রিক পর্যবেক্ষণ শেষে দেশে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি দল। তবে তাদের সফর নিয়ে প্রকাশিত বিভিন্ন আলোচনা ও প্রতিবেদনের বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, প্রতিনিধি দল তাদের পর্যবেক্ষণ সরাসরি আইসিসি বোর্ডের কাছে জমা দেবে এবং এর আগে গণমাধ্যমে কোনো মন্তব্য করবে না। বিজ্ঞপ্তিটির শিরোনাম ছিল, ‘শাসন ও নির্বাচনী বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে আইসিসি প্রতিনিধিদলের বাংলাদেশ সফর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিযুক্ত দুই সদস্যের একটি প্রতিনিধিদল, যার মধ্যে রয়েছেন আইসিসি বোর্ড পরিচালক ড. মোহাম্মদ এ. এস. মুসাজি (ক্রিকেট দক্ষিণ আফ্রিকা) এবং জনাব তাভেঙ্গুয়া মুকুলানি (জিম্বাবুয়ে ক্রিকেট) সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্পর্কিত বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা ও ঘটনাবলি পর্যালোচনা করতে বাংলাদেশ সফর করেছে।’

এছাড়া সফরসংক্রান্ত বিভিন্ন সংবাদ ও মন্তব্যকে অনুমাননির্ভর উল্লেখ করে আইসিসি বলেছে,
‘আইসিসি স্পষ্ট করে জানাতে চায় যে, প্রতিনিধি দলটি যথাসময়ে তাদের প্রাপ্ত তথ্য ও পর্যবেক্ষণ আইসিসি বোর্ডের কাছে জমা দেবে এবং এ বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করবে না।

সুতরাং, এই সফর সম্পর্কিত যেকোনো গণমাধ্যম প্রতিবেদন, মন্তব্য বা দাবি অনুমাননির্ভর এবং তা আইসিসির অবস্থানকে প্রতিনিধিত্ব করে না।’

মুসাজি ও মুকুলানি সম্প্রতি বাংলাদেশ সফর করেন।

সে সময় আইসিসি জানায়, বিসিবির নির্বাচনী প্রক্রিয়া এবং দেশের বর্তমান ক্রিকেট প্রশাসনিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করাই ছিল এই সফরের মূল উদ্দেশ্য।

সফরকালে প্রতিনিধি দল বৈঠক করেছে বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল ও কমিটির অন্য সদস্যদের সঙ্গে। পাশাপাশি তারা আগের বোর্ডের চার পরিচালক, আসন্ন নির্বাচনের কমিশনার এবং ক্রিকেট প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সঙ্গেও মতবিনিময় করেছে।



  
  সর্বশেষ
তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন
শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমান প্রতিমন্ত্রী
আগের দামেই বিদ্যুৎ বিল দিতে পারবেন প্রান্তিক ও স্বল্প ব্যবহারকারীরা
কোরবানির পশুতে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, এবার লক্ষ্য মাংস রপ্তানি: প্রতিমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com