সোমবার, মে ২৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ডিএমপির ঘোষণা, ঈদে ৬ দিন বন্ধ থাকবে ভারী যান চলাচল   * পশুর হাটে অনিয়ম ঠেকাতে কঠোর নজরদারি   * রামিসা হত্যা মামলার বিচার ৫–৭ দিনের মধ্যেই: স্বরাষ্ট্রমন্ত্রী   * আদালত চত্বরে হামলা ও গুলি, বিএনপি নেতার ওপর হত্যাচেষ্টা অভিযোগ   * ঈদুল আজহা ঘিরে চার বন্দির সাজা মওকুফ   * আত্মনির্ভরশীল বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থার অগ্রগতি: প্রধানমন্ত্রী   * দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিরোধী দলীয় নেতা   * সৌদি আরবে বেড়েছে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর সংখ্যা   * একদিনে যমুনা সেতুতে টোল আদায় ২ কোটি ৯৬ লাখ   * চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগ  

   স্পোর্টস
স্কটল্যান্ড সিরিজে বিশ্বকাপের আগে পরীক্ষা, আশাবাদী জ্যোতি
  Date : 24-05-2026

অনলাইন ডেস্ক

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ দল। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে স্কটল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। সেখানে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আগামী ৩০ মে শুরু হবে এই সিরিজ।

আজ রোববার মিরপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানান, বিশ্বকাপের আগে এই সিরিজ দলকে নিজেদের ঝালিয়ে নেওয়ার দারুণ সুযোগ করে দেবে। জ্যোতি বলেন, ‘আমরা যেহেতু ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য স্কটল্যান্ডে যাব। বিশ্বকাপের আগে এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ যে আমাদের দলটা আসলে কতটুকু ভালো ক্রিকেট খেলবে। বিশ্বকাপের মতো মঞ্চে যদি আমরা সম্মিলিতভাবে ক্রিকেটটা খেলতে পারি, অবশ্যই আগের অনেক বিশ্বকাপের চেয়ে ভালো ফলাফল পাবো।’

দলের পেস আক্রমণ নিয়ে আশাবাদী অধিনায়ক বিশেষভাবে উল্লেখ করেন মারুফা আক্তার ও তৃষ্ণার কথা। তার মতে, দুজনই সাম্প্রতিক সময়ে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে।তিনি বলেন, ‘মারুফার কথা যদি বলি সে ধারাবাহিকভাবে দলের জন্য অনেক ভালো করে আসছে, পারফর্ম করছে এবং বলব যে তৃষ্ণাও কিন্তু যে নিজেকে প্রমাণ করেছে। গত সিরিজে ওর পারফরম্যান্স দেখেছি এবং কোয়ালিফাইয়ে দুয়েকটা ম্যাচে যে সুযোগ পেয়েছে ওখানে সে ভালো করেছে।’

বিশ্বকাপের জন্য ঘোষিত দল নিয়েও সন্তুষ্ট জ্যোতি। ভারসাম্যপূর্ণ স্কোয়াড পেয়েছেন বলেই মনে করেন তিনি। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সবকিছু বিবেচনায় রেখে আসলে দল নির্বাচন করা হয়েছে। নির্বাচকরা ওভাবেই চিন্তা করে দল দিয়েছেন। আমি যেটা মনে করি যে যথেষ্ট ব্যাটার আছে দলে, বোলিং আক্রমণও অনেক ভালো আছে। এখন হচ্ছে আসলে আমাদের ভালো খেলার পালা।’


 


  
  সর্বশেষ
ডিএমপির ঘোষণা, ঈদে ৬ দিন বন্ধ থাকবে ভারী যান চলাচল
পশুর হাটে অনিয়ম ঠেকাতে কঠোর নজরদারি
রামিসা হত্যা মামলার বিচার ৫–৭ দিনের মধ্যেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আদালত চত্বরে হামলা ও গুলি, বিএনপি নেতার ওপর হত্যাচেষ্টা অভিযোগ



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com