শুক্রবার, জুন ৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন   * শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমান প্রতিমন্ত্রী   * আগের দামেই বিদ্যুৎ বিল দিতে পারবেন প্রান্তিক ও স্বল্প ব্যবহারকারীরা   * কোরবানির পশুতে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, এবার লক্ষ্য মাংস রপ্তানি: প্রতিমন্ত্রী   * পল্লবীর ফ্ল্যাটে নারীর মরদেহ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায়   * শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বকীয়তার প্রতীক: মির্জা ফখরুল   * শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার   * যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন   * ইউএনডিপির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক,উন্নয়ন সহযোগিতা জোরদার   * পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দেশে ফিরলেন  

   জাতীয়
শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমান প্রতিমন্ত্রী
  Date : 04-06-2026

অনলাইন ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হবে বলে আশা প্রকাশ করেছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি জানান, বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থাপনা নিয়ে জাপানের সঙ্গে চুক্তির প্রক্রিয়া চলমান রয়েছে। আগামী ১৯ জুলাইয়ের মধ্যে এ চুক্তি হওয়ার কথা থাকলেও সরকার তা আরও আগে সম্পন্ন করার চেষ্টা করছে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রমবর্ধমান বিমান পরিবহন চাহিদা বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর (ফ্লিট) সম্প্রসারণ জরুরি। বর্তমানে ১৪টি নয়, বাংলাদেশের জন্য ৪৭টি উড়োজাহাজ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। তিনি জানান, ১৪টি বোয়িং উড়োজাহাজ কিনতে প্রায় ২ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে। তবে আয় থেকে কিস্তিতে এসব উড়োজাহাজের মূল্য পরিশোধ করা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি। নতুন বোয়িং উড়োজাহাজগুলোর প্রথমটি ২০৩১ সালে পাওয়া যাবে বলে জানান প্রতিমন্ত্রী।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অনিয়ম, দুর্নীতি ও ব্যবস্থাপনার ত্রুটি দূর করতে প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

হজযাত্রীদের লাগেজ কেটে ফেলার অভিযোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এ ধরনের তথ্য তদন্তে অসত্য প্রমাণিত হয়েছে। তদন্তে লাগেজ মিস হ্যান্ডলিংয়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং এ বিষয়ে কোনো হজযাত্রী লিখিত বা মৌখিক অভিযোগও করেননি।

তিনি আরও জানান, ২১টি লাগেজে ক্ষয়ক্ষতির ঘটনা পাওয়া গেছে। তবে ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, এসব ক্ষতি বাংলাদেশে হয়নি; বরং লাগেজগুলো যে স্থান থেকে এসেছে, সেখানেই ক্ষতিগ্রস্ত হয়েছে।



  
  সর্বশেষ
তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন
শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমান প্রতিমন্ত্রী
আগের দামেই বিদ্যুৎ বিল দিতে পারবেন প্রান্তিক ও স্বল্প ব্যবহারকারীরা
কোরবানির পশুতে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, এবার লক্ষ্য মাংস রপ্তানি: প্রতিমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com