বৃহস্পতিবার, মে ২১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * শিশু রামিসা হত্যা: ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আইনমন্ত্রীর   * ভ্যাপসা গরমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাকাল যাত্রীরা   * গণমাধ্যম সংস্কার প্রক্রিয়াকে‌ অন্তর্ভুক্তিমূলক করতে সবাইকে নিয়ে এগোচ্ছে সরকার: তথ্যমন্ত্রী   * সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে বিস্ময় হাইকোর্টের: প্রতিক্রিয়া জামায়াতের   * ১৮৯টি হজ ফ্লাইটে ৭৩ হাজার ১৮২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন   * সদরঘাটকেন্দ্রিক বিশৃঙ্খলা ও নৌপথে দুর্ঘটনা এড়াতে একগুচ্ছ সমন্বিত সিদ্ধান্ত   * মহাখালীতে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট   * দেশে ইউরিয়া সারের মজুত সঙ্কট মোকাবেলায় আমদানিতে সাড়া দিচ্ছে না সরবরাহকারীরা   * শিশু রামিসার হত্যাকারীর দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: ডা. শফিকুর রহমান   * বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ : প্রধানমন্ত্রী  

   আন্তর্জাতিক
জাতিসংঘের বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানেজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র
  Date : 21-05-2026

অনলাইন ডেস্ক 

ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানেজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র।  মার্কিন ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এক সপ্তাহ আগে এক ফেডারেল বিচারক সাময়িকভাবে ওই নিষেধাজ্ঞা স্থগিত করেছিলেন। বিচারকের মতে, গাজায় ইসরাইলের যুদ্ধের সমালোচনা করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ট্রাম্প প্রশাসন সম্ভবত তার মতপ্রকাশের স্বাধীনতার অধিকার লঙ্ঘন করেছে।

ফ্রান্সেসকা আলবানেজ একজন ইতালীয় আইনজীবী এবং ইসরাইল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই দায়িত্বে থেকে তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ইসরাইলি ও মার্কিন নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা করার সুপারিশ করেছিলেন। এ ছাড়া তিনি একটি প্রতিবেদনে কয়েকটি বড় মার্কিন কোম্পানিকে গাজায় ইসরাইলের ‘চলমান গণহত্যামূলক অভিযানে’ সহযোগিতার অভিযোগে অভিযুক্ত করেন।

২০২৫ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্র আলবানেজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। ওয়াশিংটনের অভিযোগ ছিল, তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতকে মার্কিন ও ইসরাইলি কর্মকর্তা, কোম্পানি ও ব্যবসায়িক নির্বাহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উৎসাহিত করেছিলেন। খবর আল আরাবিয়ার। 

নিষেধাজ্ঞার ফলে তার যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং সেখানে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ হয়েছিল। 

পরে আলবানেজের স্বামী ও তার মার্কিন নাগরিক মেয়ে ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেন।

ওয়াশিংটনের মার্কিন জেলা বিচারক রিচার্ড লিওনে গত ১৩ মে রায়ে বলেন, যুক্তরাষ্ট্রের বাইরে বসবাস করলেও মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর অধীনে আলবানেজের মতপ্রকাশের অধিকার বহাল থাকে। 



  
  সর্বশেষ
শিশু রামিসা হত্যা: ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আইনমন্ত্রীর
ভ্যাপসা গরমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাকাল যাত্রীরা
গণমাধ্যম সংস্কার প্রক্রিয়াকে‌ অন্তর্ভুক্তিমূলক করতে সবাইকে নিয়ে এগোচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে বিস্ময় হাইকোর্টের: প্রতিক্রিয়া জামায়াতের



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com