বৃহস্পতিবার, মে ২১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * শিশু রামিসা হত্যা: ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আইনমন্ত্রীর   * ভ্যাপসা গরমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাকাল যাত্রীরা   * গণমাধ্যম সংস্কার প্রক্রিয়াকে‌ অন্তর্ভুক্তিমূলক করতে সবাইকে নিয়ে এগোচ্ছে সরকার: তথ্যমন্ত্রী   * সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে বিস্ময় হাইকোর্টের: প্রতিক্রিয়া জামায়াতের   * ১৮৯টি হজ ফ্লাইটে ৭৩ হাজার ১৮২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন   * সদরঘাটকেন্দ্রিক বিশৃঙ্খলা ও নৌপথে দুর্ঘটনা এড়াতে একগুচ্ছ সমন্বিত সিদ্ধান্ত   * মহাখালীতে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট   * দেশে ইউরিয়া সারের মজুত সঙ্কট মোকাবেলায় আমদানিতে সাড়া দিচ্ছে না সরবরাহকারীরা   * শিশু রামিসার হত্যাকারীর দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: ডা. শফিকুর রহমান   * বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ : প্রধানমন্ত্রী  

   জাতীয়
গণমাধ্যম সংস্কার প্রক্রিয়াকে‌ অন্তর্ভুক্তিমূলক করতে সবাইকে নিয়ে এগোচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
  Date : 21-05-2026

অনলাইন ডেস্ক 

গণমাধ্যম সংস্কার প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে সরকার সব পক্ষকে সঙ্গে নিয়ে এগোবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, এখন পর্যন্ত পাওয়া সব আলোচনা, সুপারিশ ও নীতিগত প্রস্তাবকে ভবিষ্যৎ সংস্কার কার্যক্রমের ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে এবং এ জন্য দ্রুত একটি পরামর্শ কমিটি গঠন করা হবে।
 

বুধবার (২০ মে) রাজধানীর গুলশানের একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের অর্থায়নে পরিচালিত ‘পাবলিক ইন্টারেস্ট মিডিয়া অ্যান্ড হেলদি ইনফরমেশন এনভায়রনমেন্ট’ প্রকল্পের আওতায় এই আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, গণমাধ্যম সংস্কার কেবল সরকারের একক কাজ নয়, এটি একটি যৌথ দায়িত্ব। তিনি জানান, সম্পাদক, গণমাধ্যম মালিকসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে এবং পরবর্তী ধাপে পরামর্শ কমিটির মাধ্যমে আরও বিস্তৃত পরামর্শ নেওয়া হবে। তাঁর ভাষায়, “এ পর্যন্ত যেসব আলোচনা ও নথিপত্র তৈরি হয়েছে, সবই আমাদের ভবিষ্যৎ কাজের গুরুত্বপূর্ণ উপাদান।”

তিনি আরও বলেন, সরকার গণমাধ্যম খাতে একটি দায়িত্বশীল ও জবাবদিহিমূলক পরিবেশ গড়ে তুলতে চায়। এজন্য রাষ্ট্রীয় ভূমিকা হবে সমন্বয়কারী হিসেবে, যাতে জনগণের জন্য একটি সুস্থ তথ্যপ্রবাহ নিশ্চিত করা যায়।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার গণমাধ্যমের সঙ্গে সংঘাত নয়, বরং অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে চায়। তিনি জানান, মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হয় এমন বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কার আনা হবে।

তিনি বলেন, “জনগণের মতপ্রকাশে বাধা দেওয়ার মতো ঘটনা নিরসনে সরকার কাজ করছে। আগামী জুন জুলাইয়ের মধ্যে এ বিষয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।”

অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের গুরুত্বপূর্ণ ভিত্তি। তাঁর মতে, কেবল স্বাধীনতা নয়, পেশাগত মানদণ্ড ও জবাবদিহির সংস্কৃতিও শক্তিশালী গণমাধ্যম গঠনে জরুরি।

তিনি আরও বলেন, বাংলাদেশের গণমাধ্যম খাত নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, যার মধ্যে রয়েছে আইনি সীমাবদ্ধতা, রাজনৈতিক চাপ, অপতথ্যের বিস্তার এবং সাংবাদিকদের নিরাপত্তা ইস্যু। তবে সংস্কার উদ্যোগ একটি বড় সুযোগ তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিবিসি মিডিয়া অ্যাকশনের পক্ষ থেকে গত ১৫ মাসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়, যার মধ্যে সাংবাদিকতা নীতিমালা, নির্বাচনকালীন নির্দেশিকা এবং কর্মক্ষেত্রে হয়রানি প্রতিরোধ সংক্রান্ত গাইডলাইন তৈরির বিষয়গুলো উল্লেখ করা হয়।



  
  সর্বশেষ
শিশু রামিসা হত্যা: ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আইনমন্ত্রীর
ভ্যাপসা গরমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাকাল যাত্রীরা
গণমাধ্যম সংস্কার প্রক্রিয়াকে‌ অন্তর্ভুক্তিমূলক করতে সবাইকে নিয়ে এগোচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে বিস্ময় হাইকোর্টের: প্রতিক্রিয়া জামায়াতের



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com