বৃহস্পতিবার, মে ২১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * মহাখালীতে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট   * দেশে ইউরিয়া সারের মজুত সঙ্কট মোকাবেলায় আমদানিতে সাড়া দিচ্ছে না সরবরাহকারীরা   * শিশু রামিসার হত্যাকারীর দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: ডা. শফিকুর রহমান   * বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ : প্রধানমন্ত্রী   * হকারদের জায়গা বরাদ্দ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট   * রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন চাই: সিইসি   * সৌদি আরবে পৌঁছেছেন ৬৫ হাজার ৫৯২ জন হজযাত্রী   * মিয়াওয়াকি` পদ্ধতিতে দেশের বৃহত্তম নগর বনায়ন প্রকল্পের কাজ শুরু করেছে:ডিএনসিসি   * ভূমিসেবা মেলার উদ্বোধন করেছেন : প্রধানমন্ত্রী   * গ্রামীণ ব্যাংকের ঋণ সুদহার নিয়ে হাইকোর্টের রুল জারি  

   আন্তর্জাতিক
ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম
  Date : 20-05-2026

অনলাইন ডেস্ক 

বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের কেউ ভারতের নাগরিকত্ব পেতে চাইলে তাকে নিজ দেশের পাসপোর্টের অবস্থা জানাতে হবে এবং এ সংক্রান্ত একটি ঘোষণাপত্র (ডিক্লারেশন) জমা দিতে হবে। ২০০৯ সালের নাগরিকত্ব বিধি সংশোধন করে এমনটাই জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যে এ মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতের নাগরিক হতে চাওয়া কোনো বাংলাদেশি, পাকিস্তানি বা আফগানের কাছে নিজের দেশের কোনো বৈধ কিংবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকা চলবে না।

কোনো আবেদনকারীর কাছে বৈধ পাসপোর্ট থাকলে তাকে সেই পাসপোর্টের নম্বর, সেটি কবে জারি হয়েছিল, তার মেয়াদ কত দিন— এসব তথ্য দিতে হবে। সঙ্গে লিখিত আকারে এও জানাতে হবে যে, নাগরিকত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে ওই আবেদনকারী নিজের কাছে থাকা বৈধ কিংবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টটি ডাক বিভাগের সংশ্লিষ্ট সিনিয়র সুপার বা সুপারের কাছে জমা দিয়ে দেবেন। ২০০৯ সালের ওই বিধি সংশোধন করে তাতে একটি অনুচ্ছেদ যুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এই অনুচ্ছেদটি বিধিমালার ১সি তফসিলের পরে যুক্ত হবে। উল্লেখ্য, ওই ১সি তফসিলটি ভারতের নাগরিকত্ব পেতে চাওয়া বাংলাদেশি, পাকিস্তানি এবং আফগান হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের জন্য প্রযোজ্য।

উল্লেখ্য, ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) জারি করেছিল কেন্দ্র। ওই সংশোধিত আইনটি ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ভারতে আসা নথিপত্রহীন অমুসলিম অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ মসৃণ করে। এরই মধ্যে এবার ২০০৯ সালের নাগরিকত্ব বিধি সংশোধনের কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।



  
  সর্বশেষ
মহাখালীতে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
দেশে ইউরিয়া সারের মজুত সঙ্কট মোকাবেলায় আমদানিতে সাড়া দিচ্ছে না সরবরাহকারীরা
শিশু রামিসার হত্যাকারীর দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: ডা. শফিকুর রহমান
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ : প্রধানমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com