শুক্রবার, মে ৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * নাহিদ ইসলাম সংসদে: জুলাই সনদকে বিএনপি পরিণত করেছে প্রতারণার দলিলে   * হাম ও ডেঙ্গু প্রতিরোধে সরকারের প্রস্তুতি যথেষ্ট, বললেন স্বাস্থ্যমন্ত্রী   * এপ্রিল মাসে নারী ও শিশুর প্রতি সহিংসতা ও গণপিটুনির পরিসংখ্যান বৃদ্ধি: এমএসএফ   * আর্থিক খাতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়োগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী   * ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না: প্রধানমন্ত্রী   * ডিসি সম্মেলনে ৪৯৮ প্রস্তাব উঠবে, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ থাকবে   * চার নদীর পানি বিপৎসীমার উপরে, পাঁচ জেলায় বন্যার আশঙ্কা বৃদ্ধি   * সংসদে হঠাৎ অসুস্থ জামায়াত এমপি   * "সড়কমন্ত্রী জানালেন, কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক উন্নয়ন হবে দ্রুত"   * যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে  

   আন্তর্জাতিক
পুতিনের সতর্কবার্তা: ইরান ইস্যুতে ট্রাম্পকে বিপজ্জনক পরিণতির সতর্কতা
  Date : 30-04-2026

অনলাইন ডেস্ক

ইরানে যুদ্ধবিরতি দীর্ঘায়িত করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদি এ যুদ্ধবিরতি কোনো কারণে লঙ্ঘিত হয়, তাহলে তা সবার জন্য ‘অত্যন্ত বিধ্বংসী পরিণতি’ বয়ে আনতে পারে বলে প্রেসিডেন্ট ট্রাম্পকে হুঁশিয়ারিও দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ এবং ইউক্রেনে রুশ বাহিনীর চলমান সামরিক অভিযান ইস্যুতে গতকাল বুধবার টেলিফোনে ৯০ মিনিটেরও বেশি সময় ধরে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ প্রেসিডেন্টের সরকারি দফতর এবং বাসস্থান ক্রেমলিনের কর্মকর্তা এবং প্রেসিডেন্ট পুতিনের অন্যতম মুখপাত্র ইউরি উশাকভ মস্কোতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, উভয় প্রেসিডেন্টের এই ফোনালাপ ছিল ‘স্পষ্ট এবং নির্দিষ্ট বিষয়বস্তু সংশ্লিষ্ট’।

সংবাদ সম্মেলনে উশাকভ বলেন, ‘টেলিফোন আলোচনায় উভয় দেশের প্রেসিডেন্ট ইরান এবং পারস্য উপসাগরের বর্তমান পরিস্থিতিকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইরানে প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেন তিনি। কারণ, এটি দুই দেশের মধ্যে আলোচনার সুযোগ আনবে এবং সার্বিকভাবে পরিস্থিতি স্থিতিশীল করতে সহায়ক হবে।’

তিনি আরো বলেন, ‘পাশাপাশি প্রেসিডেন্ট পুতিন বলেছেন যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিরতি ভেঙে ফের ইরানে সামরিক অভিযান শুরু করে, তাহলে শুধু ইরান কিংবা তার প্রতিবেশীদের জন্যই নয়— বরং পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য তা মারাত্মক বিধ্বংসী পরিণতি বয়ে আনবে।’

উশাকভ বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে মতপার্থক্যগুলো আছে— সেসব সমাধানে কূটনৈতিক পন্থা অবলম্বন করা সবদিক থেকে সবার জন্য ভালো বলে প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছেন প্রেসিডেন্ট পুতিন। যুক্তরাষ্ট্র যদি শান্তিপূর্ণ উপায়ে ইরানের সঙ্গে দ্বন্দ্ব নিরসন করতে চায়— তাহলে সবরকম কূটনৈতিক সহায়তা দিতে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ।’

বুধবারের ফোনালাপে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা হয়েছে মার্কিন ও রুশ প্রেসিডেন্টের মধ্যে। ক্রেমলিনের সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ইউরি উশাকভ বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধে তাকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানানো হয়েছে। প্রেসিডেন্ট পুতিন বলেছেন, রুশ বাহিনী ইউক্রেনে আর নতুন কোনো অঞ্চল দখলের অভিযানে নামছে না— বরং যে অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ আগে নিয়েছিল— সেখান থেকে শত্রু বাহিনীকে বিতাড়িত করায় মনোযোগ দিয়েছে।’



  
  সর্বশেষ
নাহিদ ইসলাম সংসদে: জুলাই সনদকে বিএনপি পরিণত করেছে প্রতারণার দলিলে
হাম ও ডেঙ্গু প্রতিরোধে সরকারের প্রস্তুতি যথেষ্ট, বললেন স্বাস্থ্যমন্ত্রী
এপ্রিল মাসে নারী ও শিশুর প্রতি সহিংসতা ও গণপিটুনির পরিসংখ্যান বৃদ্ধি: এমএসএফ
আর্থিক খাতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়োগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com