মঙ্গলবার, মে ১২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত আর্থিক খাত গড়ার ঘোষণা দিলেন অর্থমন্ত্রী   * “বাইক ও ব্যাটারি অটোরিকশাতেও করপ্রণালী চালু”   * মাদকদ্রব্যে জড়িত পুলিশ দলে শাস্তি নিশ্চিত: আইজিপি   * সরকার গণমাধ্যম স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ: পার্বত্য মন্ত্রী   * বিদেশ থেকে জ্বালানি কেনা নৈতিক না: বিদ্যুৎমন্ত্রী   * জুলাই অভ্যুত্থান যুগ যুগ ধরে অনুপ্রেরণা জোগাবে   * “বাণিজ্য চুক্তি বাতিলের গুঞ্জন খণ্ডন, পর্যালোচনার সংকেত”   * গবেষণা ও উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়গুলোর মনোযোগের আহ্বান প্রধানমন্ত্রীর   * “বৃষ্টি বাড়ছে উত্তর-পূর্বে; বজ্রঝড়ের সম্ভাবনা কিছু বিভাগে”   * ভারতে নেওয়া হলো কারিনাকে, সঙ্গে যেতে পারেননি বাবা কায়সার হামিদ  

   অর্থনীতি
বিদেশ থেকে জ্বালানি কেনা নৈতিক না: বিদ্যুৎমন্ত্রী
  Date : 12-05-2026

অনলাইন ডেস্ক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার এ দেশে শাসন করেছে। তারা দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানি নির্ভরতার ব্যবস্থা করেছিল। আমরা গত নির্বাচনে নির্বাচিত হয়েছি। আমাদের প্রধানমন্ত্রী মনে করেন, আমরা জনগণের সরকার। জনগণের যে সম্পদ আছে সেই সম্পদ আহরণ করতে চাই এবং দেশের উন্নতির জন্য সবচেয়ে আগে দরকার জ্বালানি। আমাদের নিজেদের জ্বালানি থাকতে আমরা বিদেশ থেকে কেন আমদানি করব। সেজন্য আমরা বসেছিলাম, কীভাবে সবাইকে সন্তুষ্ট করে, সবাইকে একত্রিত করে আমরা যেন নিজের দেশের জ্বালানি আহরণ করতে পারি এবং দেশের উন্নয়নের জন্য ব্যবহার করতে পারি। 

মঙ্গলবার দুপুরে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি মিলনায়তনে স্থানীয় সংসদ সদস্য, কয়লা খনি, তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মধ্যপাড়া পাথর খনির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

কয়লা বিদ্যুৎ কেন্দ্র ব্যবহারের বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে আমরা আলোচনা করেছি। একটি সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বড়পুকুরিয়ার তাপবিদ্যুৎ কেন্দ্র কেন পুরোপুরি উৎপাদনে যেতে পারছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে এটি হয়েছে। আমাদের সরকারের আমলে আমরা চেষ্টা করছি তিনটি একসাথে চালানোর জন্য। 

এ সময় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এমপি, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন। পরে তিনি মধ্যপাড়া পাথর খনি ও বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করে সেখানকার সমস্যা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। 



  
  সর্বশেষ
রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত আর্থিক খাত গড়ার ঘোষণা দিলেন অর্থমন্ত্রী
“বাইক ও ব্যাটারি অটোরিকশাতেও করপ্রণালী চালু”
মাদকদ্রব্যে জড়িত পুলিশ দলে শাস্তি নিশ্চিত: আইজিপি
সরকার গণমাধ্যম স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ: পার্বত্য মন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com