মঙ্গলবার, মে ১২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত আর্থিক খাত গড়ার ঘোষণা দিলেন অর্থমন্ত্রী   * “বাইক ও ব্যাটারি অটোরিকশাতেও করপ্রণালী চালু”   * মাদকদ্রব্যে জড়িত পুলিশ দলে শাস্তি নিশ্চিত: আইজিপি   * সরকার গণমাধ্যম স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ: পার্বত্য মন্ত্রী   * বিদেশ থেকে জ্বালানি কেনা নৈতিক না: বিদ্যুৎমন্ত্রী   * জুলাই অভ্যুত্থান যুগ যুগ ধরে অনুপ্রেরণা জোগাবে   * “বাণিজ্য চুক্তি বাতিলের গুঞ্জন খণ্ডন, পর্যালোচনার সংকেত”   * গবেষণা ও উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়গুলোর মনোযোগের আহ্বান প্রধানমন্ত্রীর   * “বৃষ্টি বাড়ছে উত্তর-পূর্বে; বজ্রঝড়ের সম্ভাবনা কিছু বিভাগে”   * ভারতে নেওয়া হলো কারিনাকে, সঙ্গে যেতে পারেননি বাবা কায়সার হামিদ  

   অর্থনীতি
সরকার গণমাধ্যম স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ: পার্বত্য মন্ত্রী
  Date : 12-05-2026

অনলাইন ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। তিনি বলেন, আধুনিক বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতার পথ প্রদর্শক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবাদপত্রের ওপর থেকে সকল বিধি-নিষেধ তুলে নিয়ে বহুমাত্রিক গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের যে ভিত্তি স্থাপন করেছিলেন, বর্তমান সরকার সেই আদর্শকেই ধারণ করে সামনে এগিয়ে যাচ্ছে।

মঙ্গলবার সকালে রাঙ্গামাটি শহরের জর্জ মোটেল অডিটোরিয়ামে সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দীপেন দেওয়ান এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশে গণমাধ্যমের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এবং প্রতিটি সেক্টরে দেশ সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দীপেন দেওয়ান আরও বলেন, গণমাধ্যম হলো জাতির দর্পণ। দেশের রাজনীতিসহ প্রতিটি বিষয়ে যাতে কোনো রকম অপপ্রচার না হয়, সেদিকে লক্ষ্য রেখে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। তিনি স্মরণ করিয়ে দেন যে, শহীদ জিয়া সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করে গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছিলেন আর বর্তমান সরকার সেই ধারাবাহিকতা রক্ষায় বদ্ধপরিকর।

‘এশিয়া পোস্ট’ রাঙ্গামাটি প্রতিনিধি মো. জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল। এছাড়া প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।



  
  সর্বশেষ
রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত আর্থিক খাত গড়ার ঘোষণা দিলেন অর্থমন্ত্রী
“বাইক ও ব্যাটারি অটোরিকশাতেও করপ্রণালী চালু”
মাদকদ্রব্যে জড়িত পুলিশ দলে শাস্তি নিশ্চিত: আইজিপি
সরকার গণমাধ্যম স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ: পার্বত্য মন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com