বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ডিসি সম্মেলনে ৪৯৮ প্রস্তাব উঠবে, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ থাকবে   * চার নদীর পানি বিপৎসীমার উপরে, পাঁচ জেলায় বন্যার আশঙ্কা বৃদ্ধি   * সংসদে হঠাৎ অসুস্থ জামায়াত এমপি   * "সড়কমন্ত্রী জানালেন, কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক উন্নয়ন হবে দ্রুত"   * যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে   * গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন ঢাবির সাবেক ভিসি নিয়াজ আহমদ খান   * যুদ্ধের জেরে কাঁচামালের দাম বৃদ্ধিতে সিমেন্ট শিল্পে চাপের সৃষ্টি   * রাশেদ খাঁন বলেন, নাহিদ ইসলামের কর্মকাণ্ডে নৈতিক দৃষ্টিকোণ থেকে সমস্যা রয়েছে   * "মালয়েশিয়া কর্তৃপক্ষ ২৪ বাংলাদেশি বন্দিকে মুক্তি দিল, কূটনৈতিক বিজয়"   * ঢাকা হবে আরও সবুজ ও পরিচ্ছন্ন, প্রধানমন্ত্রীর বড় ঘোষণা  

   বিনোদন
শবনম ফারিয়া কিছুক্ষণ শোক আলোচনা প্রতিবাদ তারপর সব আগের মতো
  Date : 29-04-2026

অনলাইন ডেস্ক

অপঘাতে মৃত্যুর ঘটনা নিয়ে তীব্র উদ্বেগ ও প্রশ্ন তুলেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। কুমিল্লায় চাঞ্চল্যকর কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার প্রসঙ্গ টেনে মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী।

Advertisement

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে নিজের ফেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে শবনম ফারিয়া লিখেছেন, আমাদের দেশে অপঘাতে মৃত্যুর খবরগুলো আমরা কেমন যেন ধীরে ধীরে ‘নিউ নর্মাল’ হিসেবে নিতে শিখে গেছি। কিছুক্ষণ শোক, কিছুক্ষণ আলোচনা, কিছু প্রতিবাদ, তারপর আবার সব আগের মতো। 

তিনি লেখেন, সরকার বদলায়, আন্দোলন হয়, অনশন হয়, দেয়ালে পোস্টার লাগে… কিন্তু মানুষের জীবনের মূল্য যেন একই জায়গায় আটকে থাকে।

তারপর কোনো তারকার বিয়ে, কারো বিচ্ছেদ, কেউ উটের দুধ দিয়ে গোসল করলো, কেউ আম/চানাচুর খেল, এসব নতুন আলোচনায় আমরা ডুবে যাই, আর একেকটা অসমাপ্ত জীবন, একেকটা ভেঙে যাওয়া পরিবারকে ভুলে যাই।

তিনি নিজেও হয়তো এর বাইরে না উল্লেখ করে অভিনেত্রী লেখেন,  কিন্তু কেন জানি গতকাল থেকে বুলেট বৈরাগীর স্ত্রীর মুখটা মাথা থেকে সরাতে পারছি না। কী মায়াবী একটা মেয়ে… নতুন মা। ওর চোখের দিকে তাকালেই বুকটা হাহাকার করে ওঠে। ভাবি, ওর জায়গায় আমি হতে পারতাম, আপনি হতে পারতেন, আমার বোন বা ভাবি, যে কেউ হতে পারতো।

এক মুহূর্তে জীবন ওলটপালট হয়ে গেল। যে মানুষটা ছিল ভালোবাসা, ভরসা, ভবিষ্যৎ, সে আজ শুধু স্মৃতি। নিজের বুকভাঙা কষ্ট সামলানোর আগেই এখন তাকে সন্তানের দায়িত্ব নিতে হবে, শ্বশুর-শাশুড়ির দায়িত্ব নিতে হবে। কারণ তাদেরও একমাত্র সন্তান ছিলেন বুলেট বৈরাগী।

জীবন কতটা নির্মম, কতটা অনিশ্চিত! সকালে যে মানুষ ঘর থেকে বের হয়, সন্ধ্যায় সে ফিরবে এই নিশ্চয়তাটুকুও আজ নেই। শুধু সরকার পরিবর্তন হলে হবে না। যদি মানুষের নিরাপত্তা না বদলায়, যদি রাস্তায় বের হয়ে ঘরে ফেরার নিশ্চয়তা না থাকে তাহলে আমাদের কিছুই বদলায়নি।



  
  সর্বশেষ
ডিসি সম্মেলনে ৪৯৮ প্রস্তাব উঠবে, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ থাকবে
চার নদীর পানি বিপৎসীমার উপরে, পাঁচ জেলায় বন্যার আশঙ্কা বৃদ্ধি
সংসদে হঠাৎ অসুস্থ জামায়াত এমপি
"সড়কমন্ত্রী জানালেন, কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক উন্নয়ন হবে দ্রুত"



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com