বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ   * হাম কন্ট্রোলে আসছে, পরিস্থিতি উন্নতির পথে: স্বাস্থ্যমন্ত্রী   * এনসিপি ঘোষণা করল: মনিরা শারমিনের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন বাতিল   * শাহজালালের থার্ড টার্মিনাল চালু হবে চলতি বছরের শেষের দিকে: বিমান প্রতিমন্ত্রী   * শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের বৈঠক   * আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে প্রধান বিচারপতির শাস্তিমূলক পদক্ষেপ   * মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বাড়াবাড়ি, স্থানীয়রা চরম বিপদে   * এপ্রিল মাসের বেতন: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা   * কাগজশিল্পে শুল্ক-কর কমানোর দাবি, আলোচনায় ১৭টি গুরুত্বপূর্ণ দিক   * ভারত থেকে বাংলাদেশে পাইপলাইনে ৭ হাজার টন ডিজেল পৌঁছাল  

   আইন- আদালত
তনু হত্যা: ১০ বছর পর প্রথম গ্রেফতার হাফিজুর ৩ দিনের রিমান্ডে
  Date : 22-04-2026

অনলাইন ডেস্ক:

দীর্ঘ ১০ বছর পর সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথম কোনো অভিযুক্তকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতার অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২২ এপ্রিল) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম। 

এর আগে, মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ঢাকার কেরাণীগঞ্জে হাফিজুর রহমানের বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।  গত ৬ এপ্রিল এই আলোচিত মামলাটির সপ্তম তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজন— সার্জেন্ট জাহিদ, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার জন্য আদালতের অনুমতি চেয়েছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মামলার ৮০টি ধার্য তারিখ পার হয়েছে এবং ৪টি সংস্থার ৭ তদন্ত কর্মকর্তা মামলাটি পরিচালনা করেছেন।

বুধবার বিকেল ৫টার দিকে তনুর বাবা-মা ও ছোট ভাই রুবেল হোসেন কুমিল্লা আদালতে উপস্থিত হন। তনুর বাবা-মায়ের জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।



  
  সর্বশেষ
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ
হাম কন্ট্রোলে আসছে, পরিস্থিতি উন্নতির পথে: স্বাস্থ্যমন্ত্রী
এনসিপি ঘোষণা করল: মনিরা শারমিনের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন বাতিল
শাহজালালের থার্ড টার্মিনাল চালু হবে চলতি বছরের শেষের দিকে: বিমান প্রতিমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com