মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ১১ দলীয় ঐক্য সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পত্র জমা দিল   * মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত চলছে   * গ্যাস সরবরাহে কারিগরি ত্রুটি, স্বল্পচাপে থাকবে ভোক্তারা   * জ্বালানি মূল্যবৃদ্ধির পর নিত্যপণ্যের দাম সমন্বয়ের পরিকল্পনা: তথ্য উপদেষ্টা   * এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা সাড়ে ১৮ লাখ   * সংরক্ষিত নারী ৩৬ আসনের পার্টি তালিকা প্রকাশ করেছে বিএনপি   * পৌরসভা থেকে সিটি করপোরেশনে বগুড়া, সাত জেলায় ই-বেইল বন্ড চালু   * আইনের শাসনই শেষ কথা নয়, অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে: প্রধানমন্ত্রী   * প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন আগামীকাল   * আইএমএফের সব শর্তে একমত নাও হতে পারে সরকার: অর্থমন্ত্রী  

   আইন- আদালত
হামের কারণে অনলাইনে ক্লাসের নির্দেশনা চেয়ে রিট, সোমবার শুনানি
  Date : 19-04-2026

অনলাইন ডেস্ক

দেশে হামের প্রাদুর্ভাব বাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা এবং অনলাইনে পাঠদান কার্যক্রম চালুর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। এই রিটের শুনানি আগামীকাল সোমবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত হবে।

আজ রবিবার (১৯ এপ্রিল) রিটকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীস রায়ের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করা হলে আদালত এ দিন ধার্য করেন।

এর আগে, দেশে হামে আক্রান্ত হয়ে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়।

একই সঙ্গে হামের প্রকোপ না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনাও চাওয়া হয়েছে। গত ২ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়। তবে অবকাশকালীন সময়ে হাইকোর্টের দুটি বেঞ্চ রিটটি শুনতে অপারগতা প্রকাশ করে।

রিটে উল্লেখ করা হয়, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার সরবরাহ বজায় রাখতে না পারা, স্বাস্থ্যসেবা সুবিধা ও জরুরি সাড়া প্রদানে ঘাটতি—এসবই সংবিধানের লঙ্ঘন।

এ ছাড়া হামের টিকা সংগ্রহে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পৃথক একটি তদন্তের আবেদনও করা হয়েছে।



  
  সর্বশেষ
১১ দলীয় ঐক্য সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পত্র জমা দিল
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত চলছে
গ্যাস সরবরাহে কারিগরি ত্রুটি, স্বল্পচাপে থাকবে ভোক্তারা
জ্বালানি মূল্যবৃদ্ধির পর নিত্যপণ্যের দাম সমন্বয়ের পরিকল্পনা: তথ্য উপদেষ্টা



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com