বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * শিক্ষামন্ত্রী জানালেন, ১০০০ মাদরাসায় শুরু হচ্ছে কারিগরি ট্রেড কোর্স   * বিদ্যুৎ সংকট মেটাতে ২৬ এপ্রিলের মধ্যে আদানির ইউনিট চালু হবে   * বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ   * হাম কন্ট্রোলে আসছে, পরিস্থিতি উন্নতির পথে: স্বাস্থ্যমন্ত্রী   * এনসিপি ঘোষণা করল: মনিরা শারমিনের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন বাতিল   * শাহজালালের থার্ড টার্মিনাল চালু হবে চলতি বছরের শেষের দিকে: বিমান প্রতিমন্ত্রী   * শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের বৈঠক   * আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে প্রধান বিচারপতির শাস্তিমূলক পদক্ষেপ   * মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বাড়াবাড়ি, স্থানীয়রা চরম বিপদে   * এপ্রিল মাসের বেতন: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা  

   জাতীয়
শাহজালালের থার্ড টার্মিনাল চালু হবে চলতি বছরের শেষের দিকে: বিমান প্রতিমন্ত্রী
  Date : 23-04-2026

অনলাইন ডেস্ক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হবে।

বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, বিমানের দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে, বিমান আর লস করবে না। বেশ কিছু নির্দেশনা দেয়ার পাশাপাশি যাত্রী ভোগান্তি নিরসনে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, কক্সবাজার, সুন্দরবন ও কুয়াকাটাকে আকর্ষণীয় পর্যটন নগরীতে রূপান্তরের পরিকল্পনা নেয়া হচ্ছে। পিপিপি মডেলে এগুলো করতে চাই, যাতে দার্জিলিং না গিয়ে মানুষ বাংলাদেশে আসে। পর্যটন কেন্দ্রগুলোকে লাভজনক করতে পিপিপি মডেলে পরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবছে সরকার।

পর্যটন প্রতিমন্ত্রী বলেন, ‘যেকোনো মূল্যে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী বাজেট ঘোষণার পর কক্সবাজার এয়ারপোর্ট চালুর পরিকল্পনা রয়েছে। ২-৩ মাসের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে।’

তিনি বলেন, ‘আগামী ৩০ এপ্রিলের মধ্যে বোয়িং থেকে ১৪টি বিমান কেনা এবং কিছু বিমান লিজ নেয়ার ব্যাপারে মন্ত্রণালয় কাজ করছে।’

‘দেশের পর্যটন কেন্দ্রগুলোকে লাভজনক করতে পিপিপি মডেল পরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবছে সরকার-যোগ করেন তিনি।



  
  সর্বশেষ
শিক্ষামন্ত্রী জানালেন, ১০০০ মাদরাসায় শুরু হচ্ছে কারিগরি ট্রেড কোর্স
বিদ্যুৎ সংকট মেটাতে ২৬ এপ্রিলের মধ্যে আদানির ইউনিট চালু হবে
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ
হাম কন্ট্রোলে আসছে, পরিস্থিতি উন্নতির পথে: স্বাস্থ্যমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com