বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * শিক্ষামন্ত্রী জানালেন, ১০০০ মাদরাসায় শুরু হচ্ছে কারিগরি ট্রেড কোর্স   * বিদ্যুৎ সংকট মেটাতে ২৬ এপ্রিলের মধ্যে আদানির ইউনিট চালু হবে   * বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ   * হাম কন্ট্রোলে আসছে, পরিস্থিতি উন্নতির পথে: স্বাস্থ্যমন্ত্রী   * এনসিপি ঘোষণা করল: মনিরা শারমিনের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন বাতিল   * শাহজালালের থার্ড টার্মিনাল চালু হবে চলতি বছরের শেষের দিকে: বিমান প্রতিমন্ত্রী   * শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের বৈঠক   * আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে প্রধান বিচারপতির শাস্তিমূলক পদক্ষেপ   * মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বাড়াবাড়ি, স্থানীয়রা চরম বিপদে   * এপ্রিল মাসের বেতন: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা  

   অর্থনীতি
ভারত থেকে বাংলাদেশে পাইপলাইনে ৭ হাজার টন ডিজেল পৌঁছাল
  Date : 23-04-2026

অনলাইন ডেস্ক

ভারতের নুমালিগড় রিফাইনারি ফুয়েল টার্মিনাল থেকে বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে আরও ৭ হাজার টন ডিজেল এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় এসব ডিজেল পৌঁছায়।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন্স) কাজী রবিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চুক্তি অনুযায়ী নিয়মিত আমদানির অংশ হিসেবে ২০ এপ্রিল থেকে ভারতের শিলিগুড়ি নুমালিগড় টার্মিনাল থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত এ ডিপোতে জ্বালানি তেলগুলো এসে পৌঁছায়।

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের চুক্তি অনুযায়ী ভারতের পাইপলাইনে তেল আমদানি অব্যাহত রয়েছে। আগামী সপ্তাহে আরও পর্যাপ্ত পরিমাণ তেল আনা হবে বলে আশা করছে ডিপো কতৃপক্ষ।

চলতি এপ্রিল মাসে ৪৪ হাজার টন ডিজেল পাইপলাইনে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে। এর আগে গত মার্চ মাসে তিন দফায় ২২ হাজার টন ডিজেল এসেছে পেট্রোলিয়াম করপোরেশনের এ ডিপোতে।

এর আগে, ১৯ এপ্রিল বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার টন ডিজেল পার্বতীপুর রেলহেড ডিপোতে এসে পৌঁছায়। ১১ এপ্রিল আসে ৮ হাজার টন ডিজেল। চলতি মাসে এই পাইপলাইনের মাধ্যমে ১৩ হাজার টন ডিজেল এসেছে। এপ্রিল মাসে মোট চারটি চালানের মাধ্যমে ভারত থেকে ২৫ হাজার টন ডিজেল আসার কথা রয়েছে।



  
  সর্বশেষ
শিক্ষামন্ত্রী জানালেন, ১০০০ মাদরাসায় শুরু হচ্ছে কারিগরি ট্রেড কোর্স
বিদ্যুৎ সংকট মেটাতে ২৬ এপ্রিলের মধ্যে আদানির ইউনিট চালু হবে
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ
হাম কন্ট্রোলে আসছে, পরিস্থিতি উন্নতির পথে: স্বাস্থ্যমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com