বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * শিক্ষামন্ত্রী জানালেন, ১০০০ মাদরাসায় শুরু হচ্ছে কারিগরি ট্রেড কোর্স   * বিদ্যুৎ সংকট মেটাতে ২৬ এপ্রিলের মধ্যে আদানির ইউনিট চালু হবে   * বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ   * হাম কন্ট্রোলে আসছে, পরিস্থিতি উন্নতির পথে: স্বাস্থ্যমন্ত্রী   * এনসিপি ঘোষণা করল: মনিরা শারমিনের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন বাতিল   * শাহজালালের থার্ড টার্মিনাল চালু হবে চলতি বছরের শেষের দিকে: বিমান প্রতিমন্ত্রী   * শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের বৈঠক   * আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে প্রধান বিচারপতির শাস্তিমূলক পদক্ষেপ   * মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বাড়াবাড়ি, স্থানীয়রা চরম বিপদে   * এপ্রিল মাসের বেতন: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা  

   জাতীয়
এনসিপি ঘোষণা করল: মনিরা শারমিনের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন বাতিল
  Date : 23-04-2026

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই ঘোষণা দেওয়া হয়।

গতকাল বুধবার জামায়াত জোট মনোনীত ১৩ প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়ন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

শুনানিতে জানা যায়, মনিরা শারমিন পূর্বে সরকারি চাকরিতে কর্মরত ছিলেন এবং বেতন-ভাতা গ্রহণ করেছেন। তিনি ২০২৫ সালের ডিসেম্বরে চাকরি থেকে অব্যাহতি নেন

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর বা অব্যাহতির পর তিন বছর অতিক্রান্ত না হলে নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা অর্জিত হয় না। এ বিষয়টি বিবেচনায় নিয়ে তার প্রার্থিতা যাচাই করা হয়েছে।

এদিকে বিএনপি জোটের পক্ষ থেকে জমা দেওয়া ৩৬টি মনোনয়নপত্রের সবকটিই বৈধ হিসেবে বিবেচিত হয়েছে এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। স্বতন্ত্র হিসেবে মনোনয়ন দাখিল করায় অন্য দুইজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।



  
  সর্বশেষ
শিক্ষামন্ত্রী জানালেন, ১০০০ মাদরাসায় শুরু হচ্ছে কারিগরি ট্রেড কোর্স
বিদ্যুৎ সংকট মেটাতে ২৬ এপ্রিলের মধ্যে আদানির ইউনিট চালু হবে
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ
হাম কন্ট্রোলে আসছে, পরিস্থিতি উন্নতির পথে: স্বাস্থ্যমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com