| |
| দ্বিতীয় সন্তানের বাবা-মা হচ্ছেন রণবীর-দীপিকা |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| অনলাইন ডেস্ক আবারও নতুন অতিথি আসার সুখবর দিলেন বলিউড দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং। রবিবার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ে দুয়া পাডুকোন সিংয়ের একটি মিষ্টি ছবির মাধ্যমে দীপিকা তার দ্বিতীয়বার মা হওয়ার খবরটি ভক্তদের সাথে শেয়ার করেন। এই খবরে বলিপাড়া থেকে শুরু করে সাধারণ ভক্তদের মধ্যে বইছে আনন্দের ঢেউ। দীপিকার শেয়ার করা ছবিতে দেখা যায়, ছোট মেয়ে দুয়া একটি প্রেগন্যান্সি টেস্ট কিট ধরে আছে, যাতে পজিটিভ ফলাফলের দুটি লাল দাগ স্পষ্ট। পাশে রণবীর ও দীপিকার হাতও দেখা যাচ্ছে। বড় বোন হতে যাওয়া দুয়ার এই ছবিটিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। দীপিকা পোস্টের ক্যাপশনে কোনো দীর্ঘ বার্তা না লিখে শুধু ‘ইভিল আই’ ইমোজি ব্যবহার করেছেন। ডএই সুখবর সামনে আসার পর থেকেই পরিণীতি চোপড়া, সামান্থা রুথ প্রভুর মতো তারকারা দম্পতিকে অভিনন্দন জানাচ্ছেন।ভক্তরাও কমেন্ট বক্সে ভালোবাসা উজাড় করে দিচ্ছেন। অনেকেই লিখছেন, দুয়া এবার খেলার জন্য নতুন সঙ্গী পেতে যাচ্ছে। ২০১৮ সালে ইতালিতে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রথম সন্তান দুয়ার জন্ম দেন দীপিকা। বর্তমানে দীপিকা শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ এবং আল্লু অর্জুনের সঙ্গে ‘রাকা’ ছবি নিয়ে ব্যস্ত আছেন। অন্যদিকে, রণবীর সিং তার সাম্প্রতিক ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’-এর বিশাল সাফল্যের পর পরবর্তী কাজ ‘প্রলয়’ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন।
|
| |
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস
২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড,
মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১,
০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com
|
|
| |
|