শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী   * নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী   * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ  

   করোনাভাইরাস- ডেঙ্গু
শেয়ারবাজার নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ চান বিএমবিএ নেতারা
  Date : 13-05-2025

শেয়ারবাজারে ধারাবাহিক পতনের ফলে সাধারণ বিনিয়োগকারীরা তাদের মূলধন হারাচ্ছেন। এ অবস্থায় যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

গত (১২ মে) বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত মতবিনিময় সভায় এই উদ্বেগ প্রকাশ করেন মার্চেন্ট ব্যাংকাররা। মতবিনিময় সভা শেষ বিএমবিএ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএমবিএ’র সেক্রেটারি জেনারেল মুহাম্মদ নজরুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় সভাপতিত্ব করেন বিএমবিএ’র সভাপতি মাজেদা খাতুন। এতে বিএমবিএ’র সহ-সভাপতি, মহাসচিব, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বিএমবিএ সভাপতি মাজেদা খাতুন ও অন্যান্য নেতৃবৃন্দ শেয়ারবাজার স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব করতে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এতে শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে মার্চেন্ট ব্যাংকের নেগেটিভ ইক্যুইটি, আনরিয়েলাইজড লস এবং বিনিয়োগ পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা অভিমত ব্যক্ত করেন যে, চলমান বাজার পরিস্থিতিতে নেগেটিভ ইক্যুইটি একটি গুরুতর সমস্যা হিসেবে দেখা দিয়েছে। যা মার্চেন্ট ব্যাংকগুলোর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।


সভায় উপস্থিত সদস্যরা গত ২৪ এপ্রিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক ইস্যুকৃত চিঠিতে উল্লেখিত নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ের সময়সীমা ও কর্ম পরিকল্পনার উপর আলোচনা করেন। মার্চেন্ট ব্যাংকের নেগেটিভ ইক্যুইটি আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে সমন্বয় করতে সময় বাড়াতে বিএসইসির কাছে আবেদন করার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়।ৃ



  
  সর্বশেষ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com